রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ২:৩৬

কনটেন্ট নির্মাতাদের আয় ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স

প্রতিবেদক
staffreporter
আগস্ট ১০, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
কনটেন্ট নির্মাতাদের আয় ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স

কনটেন্ট নির্মাতাদের আয় ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কনটেন্ট নির্মাতাদের উপার্জনের নিয়মে বড় ধরনের পরিবর্তন আসছে। এতদিন চালু থাকা আয় করার পুরনো ব্যবস্থা বন্ধ করে দিয়ে প্রতিষ্ঠানটি চালু করতে যাচ্ছে ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ নামের নতুন একটি নিয়ম। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত পুরনো ব্যবস্থায় আয় করার সুযোগ থাকলেও ৮ সেপ্টেম্বর থেকে নতুন নিয়মে আবেদনের প্রক্রিয়া শুরু হবে।

তবে নতুন এই আয়ের সুবিধা পেতে হলে নির্মাতাদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে এক্সের প্রিমিয়াম গ্রাহক হওয়া, অ্যাকাউন্টে অন্তত ৫০০টি যাচাইকৃত ফলোয়ার থাকা এবং শেষ ৯০ দিনে যাচাইকৃত ব্যবহারকারীদের কাছ থেকে কমপক্ষে ৫ লাখ ভিউ পাওয়া। নতুন এই নীতিতে মৌলিক বা অরিজিনাল কনটেন্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে নিজস্ব ছবি, ভিডিও, মৌলিক প্রতিবেদন, নিজস্ব বিশ্লেষণ, মিম এবং গ্রাফিকস অন্তর্ভুক্ত থাকবে।

অন্যদিকে অন্যের তৈরি কনটেন্ট সামান্য পরিবর্তন করে প্রকাশ করলে বা অন্য অ্যাকাউন্ট থেকে কপি ও ডাউনলোড করে নিজের অ্যাকাউন্টে পোস্ট করলে সেখান থেকে কোনো আয় করা যাবে না। এক্স কর্তৃপক্ষের ভাষ্যমতে, পুরনো আয় ব্যবস্থাটি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখানে এর আসল উদ্দেশ্য এবং মূল প্রণোদনাগুলো আর সঠিকভাবে কাজ করছিল না।

এক্স প্রতিনিধি অ্যালেগ্রা জাকিয়া জানান, নির্মাতাদের মূল লক্ষ্য হওয়া উচিত প্ল্যাটফর্মে নতুন ও মৌলিক কনটেন্ট নিয়ে আসা, শুধু আয়ের উদ্দেশ্যে কনটেন্ট দেওয়া নয়। উল্লেখ্য, এর আগে গত এপ্রিলেও আয় ব্যবস্থায় পরিবর্তন এনে অন্যের তথ্য সংগ্রহকারী অ্যাকাউন্টগুলোর আয় কমিয়ে দিয়েছিল এক্স, যার ধারাবাহিকতায় এখন অরিজিনাল কনটেন্টকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নতুন এই পদক্ষেপ নেওয়া হলো।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
বলিউড কিংধর্মেন্দ্রের সম্পত্তি: দুই স্ত্রী ও ছয় সন্তানের ভাগাভাগির সম্ভাবনা

বলিউড কিংধর্মেন্দ্রের সম্পত্তি: দুই স্ত্রী ও ছয় সন্তানের ভাগাভাগির সম্ভাবনা

আজকের খেলা: ৯ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা: ২৫ জুন, ২০২৫

আজকের নামাজের সময়সূচি (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১৪ অক্টোবর, ২০২৫)

১৭ বছর পর দেশে ফিরে হাসপাতালে মায়ের কাছে তারেক রহমান

১৭ বছর পর দেশে ফিরে হাসপাতালে মায়ের কাছে তারেক রহমান

যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক নির্ধারণ ‘সুসংবাদ’: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক নির্ধারণ ‘সুসংবাদ’: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

বশেমুরবিপ্রবিতে ৭৫ আসন ফাঁকা রেখেই ভর্তি শেষ, দাবি উঠেছে গণবিজ্ঞপ্তির

আজকের খেলা: ৯ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা: ১৬ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জে চেম্বার পরিচালক ও সাবেক শিবির সভাপতি গোলাম সারোয়ার সাঈদের ওপর সন্ত্রাসী হামলা

নারায়ণগঞ্জে চেম্বার পরিচালক ও সাবেক শিবির সভাপতি গোলাম সারোয়ার সাঈদের ওপর সন্ত্রাসী হামলা

স্মার্টফোনে ডুবে যাচ্ছে সন্তান? এখনই বদলান এই অভ্যাসগুলো!

মিত্রদের কাছ থেকে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইউক্রেনের

মিত্রদের কাছ থেকে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইউক্রেনের