মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ১২:২৮

কক্সবাজারকে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাব বানানোর আহ্বান জামায়াত নেতার

প্রতিবেদক
staffreporter
জুলাই ১, ২০২৬ ৮:৪৩ পূর্বাহ্ণ
কক্সবাজারকে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাব বানানোর আহ্বান জামায়াত নেতার

কক্সবাজারকে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাব বানানোর আহ্বান জামায়াত নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, কক্সবাজারের পর্যটন, সমুদ্রসম্পদ, জ্বালানি, লবণ শিল্পসহ বিভিন্ন খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা গেলে এই অঞ্চলটি দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাবে পরিণত হবে। সোমবার দুপুরে কক্সবাজার জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত ‘কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় তিনি সরকারের বিভিন্ন নীতি ও বর্তমান বাজেটের সমালোচনা করে বলেন, নির্বাচনের চার মাস পরও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। বর্তমান বাজেটকে ঋণনির্ভর ও ঘাটতি বাজেট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠায় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়নি। এছাড়া সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকায় বর্জ্য সাগরে গিয়ে পরিবেশ দূষণ করছে এবং পর্যটন অব্যবস্থাপনার কারণে পর্যটকেরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।

ড. হামিদ আযাদ স্থানীয় বিভিন্ন সংকটের কথা তুলে ধরে আরও বলেন, কুতুবদিয়ার মানুষের জীবন ও জীবিকা রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ফেরি সার্ভিস চালু করা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। একই সঙ্গে তীব্র যানজট, মহাসড়কে দুর্ঘটনা, লবণ সিন্ডিকেট, শিক্ষক ও স্বাস্থ্যসেবার সংকট, উপকূলে জলদস্যুতা, মাদক এবং প্রায় ১৫ লাখ রোহিঙ্গার চাপ এই জেলার উন্নয়ন ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান হলেন তুলসি গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান হলেন তুলসি গ্যাবার্ড

আজকের আবহাওয়া (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (১৩ জানুয়ারি, ২০২৫)

মেক্সিকোর পুয়ের্তো ভাল্লার্তা কারাগার থেকে কয়েদি পালিয়েছে

মেক্সিকোর পুয়ের্তো ভাল্লার্তা কারাগার থেকে কয়েদি পালিয়েছে

জার্মানিকে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে ইকুয়েডর

জার্মানিকে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে ইকুয়েডর

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ

স্কয়ার ফার্মাসিউটিক্যালসে সেলস প্রমোশন অফিসার পদে চাকরির সুযোগ

ঈদের ছুটি শেষ, মঙ্গলবার থেকে স্বাভাবিক সময়সূচিতে ফিরছে ব্যাংক ও অফিস-আদালত

ঈদের ছুটি শেষ, মঙ্গলবার থেকে স্বাভাবিক সময়সূচিতে ফিরছে ব্যাংক ও অফিস-আদালত

আজকের মুদ্রার হার (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (৪ জুন, ২০২৬)

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের মতে, ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার প্রাপ্য

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের মতে, ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার প্রাপ্য

পিএসসি সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পিএসসি সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কন্নড় ভাষা নিয়ে মন্তব্য ঘিরে বিতর্কে কমল হাসান, ‘ঠগ লাইফ’ মুক্তি আটকে যাওয়ার শঙ্কা

কন্নড় ভাষা নিয়ে মন্তব্য ঘিরে বিতর্কে কমল হাসান, ‘ঠগ লাইফ’ মুক্তি আটকে যাওয়ার শঙ্কা