মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| দুপুর ১২:১৮

ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

প্রতিবেদক
staffreporter
মে ২২, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ
ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতরা একজন নারী ও একজন পুরুষ। বুধবার (২১ মে) স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়ামের কাছে এ ঘটনা ঘটে। তারা সেখানে একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

বৃহস্পতিবার (২২ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অনুষ্ঠানে অংশ নেওয়ার পর মিউজিয়াম থেকে বের হওয়ার সময় তাদের খুব কাছ থেকে গুলি করা হয়, যাতে ঘটনাস্থলেই তারা মারা যান। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দপ্তরের প্রধান ক্রিস্টি নোম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, এটি একটি পরিকল্পিত হামলা ছিল এবং হামলাকারী ইচ্ছাকৃতভাবে তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার ঘটনায় ইলিয়াস রদ্রিগেজ নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি শিকাগো থেকে এসেছেন এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ঘটনাটিকে “ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা” বলে অভিহিত করেছেন এবং এর তীব্র নিন্দা জানান। ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন এক বিবৃতিতে বলেন, “ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়ামে একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় আমাদের দুই কর্মীকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা স্থানীয় ও ফেডারেল আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর সম্পূর্ণ আস্থা রাখছি যে তারা অপরাধীকে আইনের আওতায় আনবে এবং যুক্তরাষ্ট্রজুড়ে ইসরায়েলি প্রতিনিধি ও ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
সরকারি হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিনের তীব্র সংকট এবং সাধারণ মানুষের ভোগান্তি

সরকারি হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিনের তীব্র সংকট এবং সাধারণ মানুষের ভোগান্তি

একই ছাদের নিচে মোদি ও দুই খান মেগা বিয়ের রাজকীয় আয়োজন

একই ছাদের নিচে মোদি ও দুই খান মেগা বিয়ের রাজকীয় আয়োজন

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৫৩ জন

মে মাসেই বন্ধ হচ্ছে আউটলুক লাইট, মূল অ্যাপে ফেরার নির্দেশ মাইক্রোসফটের

মে মাসেই বন্ধ হচ্ছে আউটলুক লাইট, মূল অ্যাপে ফেরার নির্দেশ মাইক্রোসফটের

ভোটের অধিকার সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে - খালেদা জিয়া

ভোটের অধিকার সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে – খালেদা জিয়া

সংসদে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্য চুক্তি বাতিলের দাবি ও উত্তপ্ত আলোচনা

সংসদে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্য চুক্তি বাতিলের দাবি ও উত্তপ্ত আলোচনা

ট্যাবলেট কেনায় দুর্নীতির অভিযোগে সরকারের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহর পোস্ট

ট্যাবলেট কেনায় দুর্নীতির অভিযোগে সরকারের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহর পোস্ট

মিশিগানে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ডিনার ও শিক্ষার্থীদের সম্মাননা

মিশিগানে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ডিনার ও শিক্ষার্থীদের সম্মাননা

আজকের নামাজের সময়সূচি (২০ ডিসেম্বর, ২০২৪)

আজকের আবহাওয়া (৯ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (১৮ মে, ২০২৬)