ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সম্প্রতি তাদের ক্যাবল সেলস কোঅর্ডিনেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
- প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
- পদের নাম: ক্যাবল সেলস কোঅর্ডিনেটর
- পদসংখ্যা: ০১টি (লোকবল নির্ধারিত নয়)
- শিক্ষাগত যোগ্যতা: বিএসসি, এমএসসি অথবা এমবিএ
- অভিজ্ঞতা: ক্যাবল সেলসে ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা এবং ক্যাবলের ধরন ও ব্যবহার সম্পর্কে ভালো ধারণা
- বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
- চাকরির ধরন: ফুলটাইম (অফিসভিত্তিক)
- কর্মস্থল: ঢাকা
- বেতন: ৬০,০০০ থেকে ১,০০,০০০ টাকা (মাসিক)
- অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মুনাফার অংশ, বিমা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাস
- আবেদন পদ্ধতি: আগ্রহীরা এখানে ক্লিক করে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন
- আবেদনের সময়সীমা: ১৩ অক্টোবর ২০২৬ থেকে ২৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত
মন্তব্য করুন



















