ওয়ালটন হাই-টেকে নিয়োগ: হেড অব রিসার্চ অ্যান্ড ইনোভেশন পদে আবেদন চলছে
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হেড অব রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আর অ্যান্ড আই) পদে জনবল নেবে। গতকাল (২৩ সেপ্টেম্বর) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে আগামী ১০ অক্টোবর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবার, ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।
পদের তথ্য এক নজরে:
- প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
- পদের নাম: হেড অব রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আর অ্যান্ড আই)
- পদসংখ্যা: ০১টি
- শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
- অতিরিক্ত যোগ্যতা: ইলেকট্রনিক সরঞ্জাম ও গৃহস্থালী যন্ত্রপাতি বিষয়ে ভালো ধারণা
- অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
- বয়সসীমা: সর্বনিম্ন ৩৫ বছর
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই
- কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
- বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের সময়সীমা: ২৩ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১০ অক্টোবর ২০২৫ পর্যন্ত
আবেদনের মাধ্যম: অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট: www.waltonhil.com
আবেদন লিংক: bdjobs.com এ বিজ্ঞপ্তি দেখুন
মন্তব্য করুন



















