শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১২:২৭

ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত, হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনা

প্রতিবেদক
staffreporter
জুন ২৬, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত, হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনা

ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত, হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনা

ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত বস্তু দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে। জাহাজটির কমান্ড ডেস্ক তথা চালানোর মূল অংশ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে জাহাজের ওই অংশটি বেশ ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (২৫ জুন) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য অপারেশন (ইউকেএমটিও) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

ইউকেএমটিও জানিয়েছে, ওমানের উপকূল থেকে ৭ দশমিক ৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলের দাহিতে এই হামলার ঘটনা ঘটে। জাহাজের মাস্টার জানিয়েছেন, হামলায় ক্রুদের কেউ হতাহত হননি এবং সমুদ্রে কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে এই হামলার ব্যাপারে তদন্ত শুরু করেছে এবং ওই আন্তর্জাতিক নৌ রুট দিয়ে চলাচল করা অন্যান্য জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ইউকেএমটিও।

সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ৬০ দিনের সমঝোতা স্মারক সই হওয়ার পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করেছিল। এর মাঝেই ওমান উপকূলে এই নতুন হামলার ঘটনা ঘটল। হরমুজে আটকে পড়া জাহাজগুলো যেন নিরাপদে বের হয়ে যেতে এবং প্রবেশ করতে পারে, সেই লক্ষ্যে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা ও ওমান যৌথভাবে একটি নিরাপদ করিডোর নির্ধারণ করেছিল।

তবে করিডোর নির্ধারণের পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) নৌ শাখা নতুন করে একটি সতর্কতা জারি করেছে। তাদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, ইরানের অনুমতি ও তাদের নির্ধারিত রুট মেনেই কেবল ওই অঞ্চলে জাহাজ চলাচল করতে পারবে। এই নতুন বিধিনিষেধ এবং অজ্ঞাত হামলার জেরে ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্যিক জাহাজের যাতায়াত আবারও এক ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের মুদ্রার হার (১৫ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (৪ জানুয়ারি, ২০২৬)

আজকের খেলা: ১৫ আগস্ট, ২০২৬

আজকের খেলা: ১ ফেব্রুয়ারি, ২০২৬

‘পুষ্পা টু’ প্রিমিয়ারে ভক্তের মৃত্যুর ঘটনায় তিনজন গ্রেপ্তার

হোয়াটসঅ্যাপে আসছে নাম ও নম্বর গোপন রেখে চ্যাট করার নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে নতুন ইভেন্ট শিডিউল ফিচার, চ্যাট অভিজ্ঞতা হবে আরও উন্নত

৭ দশমিক এক মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি

৭ দশমিক এক মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি

নকিয়া ৩২১০ ফিরলো নতুন রূপে, থাকছে ফোরজি ও আধুনিক ফিচার

নকিয়া ৩২১০ ফিরলো নতুন রূপে, থাকছে ফোরজি ও আধুনিক ফিচার

সান্তাহার ট্রেন দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ট্রেন চালককে বরখাস্ত

সান্তাহার ট্রেন দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ট্রেন চালককে বরখাস্ত

টানা উত্থানের পর এআই বাজারে বড় ধস, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের শেয়ার সূচকে তীব্র পতন

টানা উত্থানের পর এআই বাজারে বড় ধস, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের শেয়ার সূচকে তীব্র পতন

হজযাত্রায় আরও দুই হাজার ২৪৮ জন সৌদি গমন, এখন পর্যন্ত পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ জন

হজযাত্রায় আরও দুই হাজার ২৪৮ জন সৌদি গমন, এখন পর্যন্ত পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ জন

পশ্চিমবঙ্গে অভিনেতা রাহুলের মৃত্যুর প্রতিবাদে অনির্দিষ্টকাল শুটিং বন্ধের ডাক

অভিনেতা রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর আনুষ্ঠানিক বিবৃতি