শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬| বিকাল ৫:৫৪

ওমানে ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
ওমানে ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু

ওমানে ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু

জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ ও বৈজ্ঞানিক মানদণ্ড বিশ্লেষণ করে ওমান সরকার আসন্ন পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছে। ওমানের চাঁদ দেখার প্রধান কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে দেশটিতে রমজান মাস শুরু হবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ওমান কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে, ধর্মীয় ও বৈজ্ঞানিক তথ্যের সমন্বয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটির তথ্যমতে, আগামী ১৭ ফেব্রুয়ারি ওমানে শাবান মাসের ২৯তম দিন পূর্ণ হবে। তবে ওইদিন সূর্যাস্তের আগেই চাঁদ দিগন্তে অস্ত যাবে বিধায় ওমানের কোনো অঞ্চল থেকেই খালি চোখে বা বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে অর্ধচন্দ্র দেখা সম্ভব হবে না। ফলে ১৮ ফেব্রুয়ারি দিনটি শাবান মাসের ৩০তম দিন হিসেবে গণ্য হবে এবং এর পরের দিন অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হবে।

চাঁদ দেখার প্রধান কমিটি আরও স্পষ্ট করেছে যে, জ্যোতির্বিদ্যার সূক্ষ্ম হিসাব অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। তাই রমজানের প্রস্তুতি ও ইবাদতের সুবিধার্থে আগেভাগেই এই তারিখ ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ওমান সাধারণত বৈজ্ঞানিক ও ধর্মীয় তথ্যের ভিত্তিতে অত্যন্ত সুনির্দিষ্টভাবে মাসের হিসাব নিশ্চিত করে থাকে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত