রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬| রাত ৩:০৩

ওবিসিটি বাড়লে বাড়ছে এমএএসএলডি, নীরবে ছড়াচ্ছে লিভারের ঝুঁকি

প্রতিবেদক
staffreporter
মার্চ ২, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
ওবিসিটি বাড়লে বাড়ছে এমএএসএলডি, নীরবে ছড়াচ্ছে লিভারের ঝুঁকি

ওবিসিটি বাড়লে বাড়ছে এমএএসএলডি, নীরবে ছড়াচ্ছে লিভারের ঝুঁকি

‘ফ্যাটি লিভার’ নামে পরিচিত সমস্যাটির আধুনিক ও বৈজ্ঞানিক নাম এখন এমএএসএলডি (মেটাবলিক ডিসফাংশন—অ্যাসোসিয়েটেড স্টেটোটিক লিভার ডিজিজ)। এটি মূলত একটি বিপাকীয় জটিলতা, যা স্থূলতা, অতিরিক্ত ওজন, ডায়াবেটিস এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ওবিসিটির হার বাড়ার সঙ্গে সঙ্গে এমএএসএলডিও নীরব মহামারির মতো বিস্তার লাভ করছে।

এমএএসএলডি এমন একটি অবস্থা, যেখানে লিভারের কোষে অস্বাভাবিক মাত্রায় চর্বি জমা হয় এবং এর সঙ্গে নানা ধরনের মেটাবলিক সমস্যা যুক্ত থাকে। বিশেষ করে ওবিসিটি, টাইপ–২ ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং রক্তে উচ্চ ট্রাইগ্লিসারাইডের মাত্রা এই রোগের ঝুঁকি বাড়ায়। রোগটির প্রাথমিক পর্যায়ে সাধারণত তেমন কোনো উপসর্গ দেখা যায় না, ফলে অনেকেই অজান্তে দীর্ঘদিন এ সমস্যায় ভুগে থাকেন।

স্থূলতা এমএএসএলডি সৃষ্টির একটি প্রধান কারণ। অতিরিক্ত ওজনের কারণে শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমে গিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, যার ফলে বেশি ফ্যাটি অ্যাসিড লিভারে জমা হতে থাকে। পেটের চারপাশে জমা চর্বি সরাসরি লিভারে চর্বি সঞ্চয়ের ঝুঁকি বাড়ায়, যা দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর মধ্যে তুলনামূলক বেশি দেখা যায়। পাশাপাশি অতিরিক্ত ক্যালরি গ্রহণ, বিশেষ করে চর্বি ও চিনিসমৃদ্ধ খাদ্যাভ্যাস এবং দীর্ঘমেয়াদি প্রদাহ লিভারের কোষ ক্ষতিগ্রস্ত করে রোগকে জটিল পর্যায়ে নিয়ে যেতে পারে।

অনেকে এটিকে সাধারণ সমস্যা মনে করলেও দীর্ঘমেয়াদে এমএএসএলডি গুরুতর জটিলতা তৈরি করতে পারে। এ অবস্থা থেকে এমএএসএইচ হতে পারে, যেখানে লিভারে প্রদাহ ও কোষের ক্ষতি দেখা দেয়। দীর্ঘদিন অবহেলা করলে লিভার সিরোসিস এমনকি লিভার ক্যানসারের ঝুঁকিও বাড়ে। এ ছাড়া এমএএসএলডি রোগীদের মধ্যে টাইপ–২ ডায়াবেটিস, হৃদ্‌রোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি।

যাঁরা স্থূল বা অতিরিক্ত ওজনের, যাঁদের পেটের মাপ বেশি, ডায়াবেটিস বা উচ্চ কোলেস্টেরল রয়েছে এবং যারা শারীরিক পরিশ্রম কম করেন—তাঁরা তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকেন। প্রতিরোধের ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ; শরীরের মোট ওজনের ৭ থেকে ১০ শতাংশ কমাতে পারলে লিভারের চর্বি ও প্রদাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম, কম চিনি ও কম তেলযুক্ত খাদ্যাভ্যাস, বেশি শাকসবজি ও আঁশসমৃদ্ধ খাবার গ্রহণ এবং রক্তের সুগার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা জরুরি।

ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিয়মিত লিভার ফাংশন টেস্ট ও আল্ট্রাসনোগ্রাম করা উচিত। চিকিৎসা ব্যবস্থায় আধুনিক কিছু ওষুধ আশাব্যঞ্জক ফল দেখাচ্ছে। জিএলপি–ওয়ান অ্যাগোনিস্ট যেমন সিমাগ্লুটাইড বা টারজিপিটাইড ওজন কমানোর পাশাপাশি লিভারের চর্বি কমাতে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে এমএএসএইচ রোগীদের ক্ষেত্রে নতুন কিছু ওষুধ লিভারের চর্বি, প্রদাহ ও ক্ষতি কমাতে কার্যকর প্রমাণিত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ওবিসিটি ও এমএএসএলডি একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। অবহেলা করলে এটি মারাত্মক জটিলতায় রূপ নিতে পারে। তাই সময়মতো ওজন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণই এই রোগ প্রতিরোধের মূল উপায়। সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই ফ্যাটি লিভারজনিত গুরুতর জটিলতা এড়ানো সম্ভব।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগে হত্যার দায়ে রাশিয়াকে অভিযুক্ত করল যুক্তরাজ্য

অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগে হত্যার দায়ে রাশিয়াকে অভিযুক্ত করল যুক্তরাজ্য

আল্লাহভীরু হলে ইঞ্জিনিয়ারিং নির্বাচন সম্ভব নয়, মন্তব্য হামিদুর রহমান আযাদের

আল্লাহভীরু হলে ইঞ্জিনিয়ারিং নির্বাচন সম্ভব নয়, মন্তব্য হামিদুর রহমান আযাদের

আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

ভেনেজুয়েলার জব্দ করা ট্যাংকার জাহাজ ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার জব্দ করা ট্যাংকার জাহাজ ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

ওয়ান-ইলেভেনের বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ডিবির হাতে আটক

ওয়ান-ইলেভেনের বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ডিবির হাতে আটক

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (২৯ নভেম্বর, ২০২৫)

ছবির ভেতরে নিখুঁত লেখা তৈরিতে সক্ষম ওপেনএআইয়ের নতুন ইমেজেস ২.০ মডেল

ছবির ভেতরে নিখুঁত লেখা তৈরিতে সক্ষম ওপেনএআইয়ের নতুন ইমেজেস ২.০ মডেল

ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আসছে নতুন সাবস্ক্রিপশন সেবা

ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আসছে নতুন সাবস্ক্রিপশন সেবা

আজকের আবহাওয়া (৯ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (১ মে, ২০২৫)

আজকের আবহাওয়া (৯ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (২০ জানুয়ারি, ২০২৬)