শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬| রাত ৪:৪৭

ওজন কমাতে সহায়ক ৩ স্বাস্থ্যকর সালাদ রেসিপি

প্রতিবেদক
staffreporter
জুলাই ২২, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ
ওজন কমাতে সহায়ক ৩ স্বাস্থ্যকর সালাদ রেসিপি

ওজন কমাতে সহায়ক ৩ স্বাস্থ্যকর সালাদ রেসিপি

ওজন কমাতে গিয়ে ভাত-রুটি একেবারে বাদ দিলেও, খালি পেটে থাকা ঠিক নয়। বরং পুষ্টিকর ও পেটভরা খাবার খাওয়া প্রয়োজন, যা আপনার শরীরের চাহিদা পূরণ করবে এবং ওজন নিয়ন্ত্রণে রাখবে। এই ক্ষেত্রে প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ সালাদ হতে পারে আদর্শ সমাধান। নিচে তিনটি সহজ ও সুস্বাদু সালাদের রেসিপি দেওয়া হলো—

১. ছোলার সালাদ

  • ১ কাপ সেদ্ধ ছোলা নিন।
  • প্যানে অল্প অলিভ অয়েলে ছোলা, অরিগ্যানো পাউডার (আধা চা চামচ), মরিচের গুঁড়া, জিরার গুঁড়া (আধা চা চামচ), রসুন কুচি (১ চা চামচ) দিয়ে ভেজে নিন।
  • একটি বড় পাত্রে শসা, গাজর, টমেটো, ক্যাপসিকাম ও ধনেপাতা কুচির সঙ্গে ভাজা ছোলা মেশান।
  • আরও দিন পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, লবণ, লেবুর রস (২ চা চামচ), গোলমরিচের গুঁড়া, সামান্য মধু ও অলিভ অয়েল।
  • ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন।

২. থাই বিফ সালাদ

  • আধা কেজি গরুর মাংস বেকিং পাউডার মাখিয়ে অল্প তেলে ভেজে পাতলা করে কেটে নিন।
  • ড্রেসিংয়ের জন্য মেশান রসুন কুচি (১ চা চামচ), লাল কাঁচামরিচ কুচি, লেবুর রস (২ চা চামচ), ফিশ সস (১ চা চামচ), জলপাই তেল ও সামান্য চিনি।
  • টমেটো ও শসার বিচি ফেলে কেটে নিন।
  • মাংস, পেঁয়াজ কুচি, টমেটো, শসা, পুদিনা, গোলমরিচের গুঁড়া এবং সালাদ ড্রেসিং একসঙ্গে মেশান।
  • ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

৩. এগ সালাদ

  • আলু ও ডিম সেদ্ধ করে কিউব করে নিন।
  • গাজর কুচি, বেবি কর্ন এবং পছন্দমতো অন্যান্য সবজি কুচির সঙ্গে সেদ্ধ আলু ও ডিম মেশান।
  • এরপর দিন টক দই, গোলমরিচের গুঁড়া ও লবণ।
  • ভালোভাবে মিশিয়ে স্বাস্থ্যকর এগ সালাদ তৈরি করুন।

এই সালাদগুলো শুধু স্বাস্থ্যকরই নয়, ওজন কমানোর পথেও সহায়ক। এগুলো প্রধান খাবারের বিকল্প হিসেবেও খাওয়া যেতে পারে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত