এসিআই মোটরস লিমিটেডে প্রোডাক্ট ম্যানেজার পদে নিয়োগ চলছে
এসিআই মোটরস লিমিটেড প্রোডাক্ট ম্যানেজার (কমার্শিয়াল ভেহিকেল) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ০৮ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এই পদে আবেদনকারীদের মার্কেটিংয়ে বিবিএ বা এমবিএ থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিস (ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট)-এ দক্ষতা থাকতে হবে। প্রার্থীদের কমপক্ষে ৬ থেকে ১২ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২৮ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। এটি ফুলটাইম চাকরি এবং কর্মস্থল হবে ঢাকার তেজগাঁওয়ে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
নির্বাচিত প্রার্থী লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস এবং কেপিআই ভিত্তিক প্রণোদনা পাবেন। এই চাকরি নারী ও পুরুষ উভয়ের জন্য উন্মুক্ত।
মন্তব্য করুন



















