এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে মেডিকেল সার্ভিস অফিসার পদে নিয়োগ শুরু
দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল সার্ভিস অফিসার পদে নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ রবিবার (৯ নভেম্বর) থেকে এবং চলবে আগামী ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি একটি বেসরকারি পূর্ণকালীন পদ, যেখানে নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, তবে এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা বাধ্যতামূলক। এ পদে আবেদন করার জন্য অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল দেশের যেকোনো স্থানে হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে, পাশাপাশি থাকছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা—মাসিক ও ত্রৈমাসিক প্রণোদনা, উৎসব বোনাস, লাভ বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, বিদেশ ভ্রমণের সুযোগ, গ্রুপ বিমা এবং টিএ/ডিএ সুবিধা।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে পারবেন এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে https://www.skfbd.com থেকে। আবেদন করার শেষ তারিখ ১৩ নভেম্বর ২০২৫।



















