এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডে লজিস্টিক অফিসার পদে নিয়োগ
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নতুন জনবল নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি লজিস্টিক অফিসার পদে যোগ্য প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: লজিস্টিক অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম, বেসরকারি চাকরি
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা কম্পিউটারে ডিপ্লোমা।
অতিরিক্ত যোগ্যতা: ইংরেজি ও বাংলায় দক্ষ যোগাযোগ এবং এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর।
সুবিধাসমূহ: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, লাভের শেয়ার, চিকিৎসা ভাতা, বিমা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে ৩টি উৎসব বোনাস।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক পাওয়া যাবে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে https://www.smc-bd.org।
আবেদনের শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৫


















