শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১:০৮

এশিয়া কাপ: বাংলাদেশ আজ আফগানিস্তানের মুখোমুখি

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১:১১ অপরাহ্ণ
এশিয়া কাপ: বাংলাদেশ আজ আফগানিস্তানের মুখোমুখি

এশিয়া কাপ: বাংলাদেশ আজ আফগানিস্তানের মুখোমুখি

আশার ফানুস চুপসে গিয়েছে বাংলাদেশ দলের। এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে নিজেদের সেরা খেলা উপহার দেয়ার কথায় মুখস্থ করেছিলেন লিটন দাস, তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। হংকংয়ের বিপক্ষে জয় সত্ত্বেও দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে টাইগাররা।

এরপর শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর দল প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে তারা সুপার ফোরের জন্য লড়ার যোগ্য। তিনটি বিভাগে ভরাডুবির পর এশিয়া কাপের সুপার ফোরে খেলার স্লটও ঝুলছে অনিশ্চয়তায়। এই পরিস্থিতিতে আজ (১৬ সেপ্টেম্বর) মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

আবুধাবির জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। ম্যাচে জয় পেলে সুপার ফোরে যাওয়ার স্বপ্ন কিছুটা টিকে থাকবে, হেরে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হবে। হাই-ভোল্টেজ এই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে বিশেষ নজর।

গেল ম্যাচে ব্যর্থ হওয়ায় তাওহীদ হ্রদয়কে চার নম্বরে ফিরিয়ে আনা হচ্ছে সাইফ হাসানের জন্য। এছাড়া শেখ মেহেদীর জায়গায় দেখা যেতে পারে নাসুম আহমেদকে। বিশ্রাম শেষে একাদশে ফিরতে পারে তাসকিন আহমেদ, এবং বাদ পড়তে পারেন শরিফুল ইসলাম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি