শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১:৪৫

এনসিপির সাফল্যে নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
এনসিপির সাফল্যে নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

এনসিপির সাফল্যে নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার দেওয়া এক বার্তায় তিনি নাহিদ ইসলামের নেতৃত্বের প্রশংসা করেন।

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিয়েছে, তা দেশের গণতান্ত্রিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। মাত্র এক বছর আগে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত একটি নবীন দল হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬টিতে জয়লাভ এবং আরও কয়েকটি আসনে সম্মানজনক লড়াই গড়ে তোলা অসাধারণ সাফল্য। তিনি বলেন, এটি কেবল নির্বাচনি পরিসংখ্যান নয়, বরং তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস ও গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, চব্বিশের সেই আন্দোলনের দিনগুলো এখনো সবার স্মৃতিতে উজ্জ্বল। নাহিদ ইসলামের নেতৃত্ব, সাহসিকতা ও দৃঢ় মনোবল আন্দোলনকে সুশৃঙ্খল ও লক্ষ্যভিত্তিক করেছে। সহযোদ্ধাদের আত্মত্যাগ জাতির মনে গভীর কৃতজ্ঞতা সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেন তিনি এবং ব্যক্তিগতভাবে ও জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে নাহিদ ইসলামকে পাওয়ার অভিজ্ঞতা ছিল মূল্যবান। তার কর্মদক্ষতা, নীতিগত অবস্থান ও প্রশাসনিক প্রক্রিয়া বোঝার আগ্রহ তাকে মুগ্ধ করেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, নতুন কণ্ঠস্বর ও নতুন ধারণার বিকাশের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হয়। অল্প সময়ে এনসিপির সাফল্য প্রমাণ করে, তরুণ সমাজ আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত। এই আস্থা ধরে রাখা এখন বড় দায়িত্ব। সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরার ঐতিহাসিক সুযোগ এসেছে বলেও তিনি মন্তব্য করেন।

শেষে তিনি বলেন, আজকের অর্জন ভবিষ্যতের আরও বড় দায়িত্বের ইঙ্গিত দেয়। সংগ্রাম থেকে মূলধারার রাজনীতিতে প্রবেশের এই যাত্রায় আদর্শ ও মূল্যবোধ অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং নাহিদ ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
যুক্তরাষ্ট্রের শুল্ক ঘোষণা: ভারতের টেক্সটাইল শেয়ারের মূল্য বেড়েছে

যুক্তরাষ্ট্রের শুল্ক ঘোষণা: ভারতের টেক্সটাইল শেয়ারের মূল্য বেড়েছে

আজকের নামাজের সময়সূচি (১৫ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৩১ ডিসেম্বর, ২০২৪)

আজকের নামাজের সময়সূচি (১৫ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১২ জানুয়ারি, ২০২৫)

আজকের মুদ্রার হার (১৫ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (১ ডিসেম্বর, ২০২৫)

আহমেদাবাদের বিমান দুর্ঘটনা: বাংলাদেশি শিল্পীদের প্রতিক্রিয়া

আহমেদাবাদের বিমান দুর্ঘটনা: বাংলাদেশি শিল্পীদের প্রতিক্রিয়া

ঢাকা-১২ আসনের যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার ঘোষণা দিলেন সাইফুল আলম খান মিলন

ঢাকা-১২ আসনের যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার ঘোষণা দিলেন সাইফুল আলম খান মিলন

পুতিনের সঙ্গে বৈঠকের আগে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির

পুতিনের সঙ্গে বৈঠকের আগে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির

যুক্তরাষ্ট্র থেকে আরও ১১৬ ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হলো

যুক্তরাষ্ট্র থেকে আরও ১১৬ ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হলো

আজকের খেলা: ১৫ আগস্ট, ২০২৬

আজকের খেলা: ১২ জুলাই, ২০২৫

প্রবাসীদের ভোটাধিকার বানচালের অপচেষ্টার অভিযোগ কুয়েত প্রবাসীদের

প্রবাসীদের ভোটাধিকার বানচালের অপচেষ্টার অভিযোগ কুয়েত প্রবাসীদের