এক পাসওয়ার্ডে সব নয়: সোশ্যাল মিডিয়া সুরক্ষায় ৪টি গুরুত্বপূর্ণ টুল
ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, লিংকডইনসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকেই সক্রিয় থাকেন। এতসব প্ল্যাটফর্মে একটাই পাসওয়ার্ড ব্যবহার করলে একবার হ্যাক হলে সব অ্যাকাউন্টই ঝুঁকিতে পড়ে যায়। তাই সুরক্ষিত থাকতে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি কিছু নির্ভরযোগ্য টুল ব্যবহার করা জরুরি, যা আপনার পাসওয়ার্ড ফাঁস হয়েছে কি না, তা জানতে সহায়তা করবে।
- Have I Been Pwned:
এই জনপ্রিয় ওয়েবসাইটে গিয়ে ই-মেইল আইডি দিয়ে সহজেই জেনে নেওয়া যায় আপনার অ্যাকাউন্ট তথ্য ফাঁস হয়েছে কি না। এটি দেখায় কোন কোন পাসওয়ার্ড বা তথ্য আগেই ডাটা লিকে চলে গেছে। - Google Chrome Password Manager:
গুগলের এই টুল আপনার সংরক্ষিত পাসওয়ার্ডগুলো বিশ্লেষণ করে জানায় কোনটি দুর্বল, কোনটি পুনরায় ব্যবহৃত বা ফাঁস হয়ে গেছে। এছাড়াও এটি নিরাপদ পাসওয়ার্ড তৈরির পরামর্শও দেয় এবং সন্দেহজনক কিছু দেখলে সতর্কবার্তা পাঠায়। - Microsoft Edge Password Monitor:
উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য এটি একটি কার্যকর টুল। সোশ্যাল মিডিয়ায় ব্যবহৃত কোনো পাসওয়ার্ড হ্যাকারদের হাতে গেলে এটি ব্যবহারকারীকে সতর্ক করে। - Google Dark Web Monitoring Tool:
গুগলের এই ফিচার ডার্ক ওয়েবে আপনার তথ্য (ই-মেইল, ফোন নম্বর, পাসওয়ার্ড) ফাঁস হয়েছে কি না তা জানায়। কোনো তথ্য লিক হলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাঠিয়ে সতর্ক করে দেয়।
পাসওয়ার্ড হ্যাকিংয়ের ঝুঁকি কমাতে সব প্ল্যাটফর্মে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন এবং এসব টুলের মাধ্যমে নিয়মিত আপনার তথ্য নিরাপদ রয়েছে কি না তা যাচাই করুন।
মন্তব্য করুন



















