সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৯:৩৫

এক দিন পিছিয়ে ২২ মার্চ শুরু হতে পারে আইপিএল

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ
এক দিন পিছিয়ে ২২ মার্চ শুরু হতে পারে আইপিএল

এক দিন পিছিয়ে ২২ মার্চ শুরু হতে পারে আইপিএল

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২১ মার্চ শুরু হওয়ার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫। তবে এটি এক দিন পিছিয়ে ২২ মার্চ থেকে শুরু হতে পারে।

যদিও শুরুর দিনে পরিবর্তন আসছে, তবে উদ্বোধনী ম্যাচের দল ও ভেন্যু অপরিবর্তিত থাকবে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক সূত্রের বরাতে ভারতীয় এক দৈনিক এই তথ্য প্রকাশ করেছে।

গত মাসে বিসিসিআইয়ের পক্ষ থেকে রাজীব শুক্লা জানিয়েছিলেন, এবারের আইপিএল ২১ মার্চ শুরু হয়ে ২৫ মে ফাইনাল অনুষ্ঠিত হবে। তবে সূচিতে পরিবর্তন আসলেও ফাইনালের তারিখ অপরিবর্তিত থাকছে এবং ইডেন গার্ডেনেই ফাইনাল হবে।

গত বছরের শেষে অনুষ্ঠিত মেগা নিলামে ১৮২ জন ক্রিকেটার কেনার জন্য দলগুলো ৬৩৯.১৫ কোটি রুপি ব্যয় করে। এবারের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হন ঋষভ পান্ত, যাকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছে লক্ষ্ণৌ। এটি আইপিএলের ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
২০২৪ বিশ্বজুড়ে রাজনৈতিক অঙ্গনের নাটকীয় উত্থান-পতন ও চাঞ্চল্যকর ঘটনাবলী

২০২৪: বিশ্বজুড়ে রাজনৈতিক অঙ্গনের নাটকীয় উত্থান-পতন ও চাঞ্চল্যকর ঘটনাবলী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

ফিলিস্তিনিদের গাজা ছাড়া নিয়ে ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

ফিলিস্তিনিদের গাজা ছাড়া নিয়ে ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

আজকের খেলা: ৯ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা: ১৬ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের হতাহতের ঘটনা: ৩ নিহত, কয়েকজন আহত

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের হতাহতের ঘটনা: ৩ নিহত, কয়েকজন আহত

বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬, ভাঁজ প্রযুক্তি ও এআইয়ে নতুন দিগন্ত

বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬, ভাঁজ প্রযুক্তি ও এআইয়ে নতুন দিগন্ত

আজকের খেলা: ৯ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা: ২৬ আগস্ট, ২০২৬

সিঙ্গাপুরে পার্লামেন্ট নির্বাচন শুরু, জনপ্রিয়তা পরীক্ষায় লরেন্স উওং

সিঙ্গাপুরে পার্লামেন্ট নির্বাচন শুরু, জনপ্রিয়তা পরীক্ষায় লরেন্স উওং

চীনের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কায় এআই সংক্রান্ত নির্বাহী আদেশ স্থগিত করলেন ট্রাম্প

এআই সংক্রান্ত নির্বাহী আদেশে ট্রাম্পের সই স্থগিত এবং চীনের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা

তেহরানের প্রতি সংহতি জানানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইরান দূতাবাস

তেহরানের প্রতি সংহতি জানানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইরান দূতাবাস