বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| দুপুর ১:৪৯

এক দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৪২১ জন

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১০, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ
এক দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৪২১ জন

এক দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৪২১ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২১ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জনে এবং আক্রান্ত হয়েছে ৯৮ হাজার ৭০৫ জন।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা এবং একজন বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার বাসিন্দা।

নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে ৬৪ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৭৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭২ জন, চট্টগ্রামে ৬৩ জন, খুলনায় ৩০ জন, ময়মনসিংহে ৩১ জন, রাজশাহীতে ১২ জন এবং রংপুরে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে পুরুষ ৬১.৫ শতাংশ এবং নারী ৩৮.৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৫২৮ জন। চলতি বছরে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৭৬০ জনে। এ বছর এখন পর্যন্ত ৬৪ জেলায় ডেঙ্গু ছড়িয়েছে, যেখানে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা মহানগর এবং তার পরেই বরিশাল বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে খারাপ বছর ছিল ২০২৩, যখন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং ১,৭০৫ জন মারা যান। ২০২৪ সালে এক লাখ এক হাজার ২১৪ জন আক্রান্ত এবং ৫৭৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
অভিষেক বচ্চনের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে দীপান্বিতা শর্মার হতাশা

সব জল্পনার মাঝেও শক্ত বন্ধনে অভিষেক-ঐশ্বরিয়া দম্পতি

সচিবালয়ের নিরাপত্তায় বড় বিপর্যয়, সিসি ক্যামেরার ৭৯% অচল!

সচিবালয়ের নিরাপত্তায় বড় বিপর্যয়, সিসি ক্যামেরার ৭৯% অচল!

পেহেলগাম হামলার রেশ বলিউডে, দিলজিত-হানিয়া ভিডিও ঘিরে বিতর্কে উত্তাল নেটদুনিয়া

পেহেলগাম হামলার রেশ বলিউডে, দিলজিত-হানিয়া ভিডিও ঘিরে বিতর্কে উত্তাল নেটদুনিয়া

ইতিহাসের এই দিনে (৭ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৮ মে, ২০২৫)

আইন ও সালিশ কেন্দ্র (আসক) ইনভেস্টিগেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি

আইন ও সালিশ কেন্দ্র (আসক) ইনভেস্টিগেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি

আজকের খেলা: ৭ অক্টোবর, ২০২৬

আজকের খেলা: ৮ জুলাই, ২০২৫

আপিল শুনানিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আরও তিন প্রার্থীর মনোনয়ন বৈধ

আপিল শুনানিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আরও তিন প্রার্থীর মনোনয়ন বৈধ

উপদেষ্টা পরিষদে তিনটি গুরুত্বপূর্ণ নীতিমালার খসড়া অনুমোদন

উপদেষ্টা পরিষদে তিনটি গুরুত্বপূর্ণ নীতিমালার খসড়া অনুমোদন

ভবিষ্যতের চোখে দেখা: মেটাকে টেক্কা দিতে এআর চশমা আনছে অ্যাপল

ভবিষ্যতের চোখে দেখা: মেটাকে টেক্কা দিতে এআর চশমা আনছে অ্যাপল

সিরিয়ার আলেপ্পোর অর্ধেক দখলে বিদ্রোহীরা, সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় সাফল্য

সিরিয়ার আলেপ্পোর অর্ধেক দখলে বিদ্রোহীরা, সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় সাফল্য