বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬| সন্ধ্যা ৭:৫৮

এক্সে চালু হলো ব্যবহারকারীর তথ্য প্রদর্শনের নতুন ফিচার ‘অ্যাকাউন্ট সম্পর্কে’

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৪, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
এক্সে চালু হলো ব্যবহারকারীর তথ্য প্রদর্শনের নতুন ফিচার ‘অ্যাকাউন্ট সম্পর্কে’

এক্সে চালু হলো ব্যবহারকারীর তথ্য প্রদর্শনের নতুন ফিচার ‘অ্যাকাউন্ট সম্পর্কে’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বের টুইটার) ব্যবহারকারীদের তথ্য আরও স্বচ্ছভাবে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে। প্ল্যাটফর্মটি ধাপে ধাপে চালু করছে ‘অ্যাকাউন্ট সম্পর্কে’ নামে একটি নতুন সুবিধা, যার মাধ্যমে দেখা যাবে ব্যবহারকারীর অবস্থান, অ্যাকাউন্ট খোলার সময়, কতবার নাম পরিবর্তন হয়েছে এবং এক্স অ্যাপ কোন মাধ্যম থেকে ডাউনলোড করা হয়েছে— এসব গুরুত্বপূর্ণ তথ্য।

গত অক্টোবরে এক্সের মালিক ইলন মাস্কের নির্দেশনায় ফিচারটি পরীক্ষামূলকভাবে চালুর ঘোষণা দেওয়া হয়। সে সময় এক্সের পণ্য বিভাগের প্রধান নিকিটা বিয়ার জানান, প্রথমে তার নিজস্ব অ্যাকাউন্টসহ প্রতিষ্ঠানের কর্মীদের প্রোফাইলে এই তথ্য দেখা যাবে। তাদের লক্ষ্য হলো ভুয়া সম্পৃক্ততা কমানো এবং ব্যবহারকারীদের বুঝতে সহায়তা করা যে তারা আসল অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ করছেন, না কি বট বা ভুল তথ্য ছড়ানো কোনো উৎসের সঙ্গে।

সাম্প্রতিক সময়ে ব্যবহারকারী ও গবেষকদের অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারের ফলে বট অ্যাকাউন্ট শনাক্ত করা কঠিন হয়ে উঠছে। এই অবস্থায় অ্যাকাউন্টের অবস্থান বা নাম পরিবর্তনের ইতিহাস দেখা গেলে সন্দেহজনক প্রোফাইল চিহ্নিত করা সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যেমন— প্রোফাইলে কেউ ‘যুক্তরাষ্ট্র’ উল্লেখ করলেও অ্যাকাউন্ট তথ্য যদি অন্য দেশের অবস্থান দেখায়, তাহলে সেটি সন্দেহের কারণ হতে পারে।

এক্সের প্রোফাইলে থাকা ‘যোগদান’ তারিখে ক্লিক করলে একটি পৃথক পাতায় নিয়ে যাওয়া হবে, যেখানে দেখা যাবে অ্যাকাউন্ট খোলার সময়, নিবন্ধিত অবস্থান, নাম পরিবর্তনের সংখ্যা এবং এক্সের সঙ্গে সংযুক্তির উৎস। তবে ফিচারটি এখনো সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত নয়। ধারণা করা হচ্ছে, ব্যবহারকারীরা আগে নিজেদের তথ্য যাচাই করে নিতে পারেন— এমন সুবিধা দিতেই এ সীমাবদ্ধতা রাখা হয়েছে। ব্যবহারকারী চাইলে দেশ দেখানোর পরিবর্তে অঞ্চল বা মহাদেশও প্রদর্শন করতে পারবেন।

এদিকে, অ্যাপের কোড বিশ্লেষণ করে এক গবেষকের দাবি, এক্স আরেকটি ফিচার পরীক্ষা করছে, যা ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে সতর্কবার্তা দেবে— জানিয়ে যে প্রদর্শিত দেশ বা অঞ্চল সঠিক নাও হতে পারে।

যদিও এক্স কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, নিকিটা বিয়ার জানিয়েছেন— ধীরে ধীরে আরও বেশি ব্যবহারকারী এই ফিচারটি দেখতে পাবেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে চলছে পশু কোরবানি

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে চলছে পশু কোরবানি

ইতিহাসের এই দিনে (১৪ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৩ জানুয়ারি, ২০২৬)

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে ভারতের নিরবতা ও কূটনৈতিক বিতর্ক

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে ভারতের নিরবতা ও কূটনৈতিক বিতর্ক

অরিজিৎ সিংয়ের প্রশংসায় সিক্ত ‘যদি আবার’ গানটি

অরিজিৎ সিংয়ের প্রশংসায় সিক্ত ‘যদি আবার’ গানটি

আজকের খেলা: ১৪ অক্টোবর, ২০২৬

আজকের খেলা (২৩ ডিসেম্বর, ২০২৪)

সাফল্য ও সংকটের বাস্তব শিক্ষায় সন্তানদের বড় করতে চান এআর রহমান

সাফল্য ও সংকটের বাস্তব শিক্ষায় সন্তানদের বড় করতে চান এআর রহমান

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেপ্তার

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেপ্তার

যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান, তবে পরোক্ষ আলোচনায় রাজি - আব্বাস আরাগচি

যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান, তবে পরোক্ষ আলোচনায় রাজি – আব্বাস আরাগচি

ইতিহাসের এই দিনে (১৪ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৭ জানুয়ারি, ২০২৫)

কম খরচে প্রিমিয়াম সুবিধা: ইউটিউব আনছে দুইজনের জন্য নতুন সাবস্ক্রিপশন প্ল্যান

কম খরচে প্রিমিয়াম সুবিধা: ইউটিউব আনছে দুইজনের জন্য নতুন সাবস্ক্রিপশন প্ল্যান