বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৯:১২

এক্সে অপছন্দের পোস্ট বারবার ভেসে ওঠার নেপথ্য কারণ

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৫, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ণ
এক্সে অপছন্দের পোস্ট বারবার ভেসে ওঠার নেপথ্য কারণ

এক্সে অপছন্দের পোস্ট বারবার ভেসে ওঠার নেপথ্য কারণ

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বা টুইটারে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের বিষয় দেখতে চাইলেও বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, অ্যালগরিদম প্রায়ই ব্যবহারকারীর অপছন্দের বা দ্বিমতযুক্ত পোস্টগুলো বেশি করে সামনে নিয়ে আসে। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস-এ প্রকাশিত এই গবেষণাটি যুক্তরাষ্ট্রের ৭১৫ জন এক্স ব্যবহারকারীর ফিড বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

অ্যালগরিদম মূলত লাইক, শেয়ার বা মন্তব্যের মতো ব্যবহারকারীর নানা কর্মকাণ্ড বিশ্লেষণ করে ফিড সাজায়। তবে কোনো পোস্টে বিরক্ত হয়ে বা প্রতিবাদ জানিয়ে মন্তব্য করলেও অ্যালগরিদম সেটিকে গভীর আগ্রহ হিসেবে ধরে নেয়। ফলে ব্যবহারকারী যে ধরনের কনটেন্ট এড়িয়ে চলতে চান, ঠিক সেই ধরনের পোস্টই তার ফিডে বারবার ফিরে আসে। এছাড়া ঐতিহ্য বা নিয়ম মেনে চলার পোস্ট বেশি দেখা গেলেও পরিবেশ রক্ষা বা সামাজিক সহায়তামূলক পোস্ট তুলনামূলক কম প্রদর্শিত হয়।

গবেষকদের মতে, অ্যালগরিদম ইচ্ছাকৃতভাবে কাউকে বিরক্ত করে না, বরং ব্যবহারকারীর আচরণের সুযোগ নেয়। সাধারণত পছন্দের পোস্ট দেখে মানুষ সহজেই চলে যায়, কিন্তু বিপরীত মতের পোস্ট দেখলে প্রতিক্রিয়া বা মন্তব্য করার প্রবণতা বাড়ে। অ্যালগরিদম এই প্রতিক্রিয়াকে গুরুত্বপূর্ণ সংকেত মনে করে ভবিষ্যতে একই ধরনের বিতর্কিত পোস্ট আরও বেশি দেখায়, যা এক ধরনের চক্র তৈরি করে।

এই গবেষণায় রাজনৈতিক পরিচয়নির্বিশেষে সবার ক্ষেত্রেই মূল্যবোধের বিপরীত পোস্ট আসার প্রবণতা লক্ষ্য করা গেছে। গবেষকেরা উল্লেখ করেছেন যে সামাজিক যোগাযোগমাধ্যমের জটিল মেকানিজম সম্পর্কে ব্যবহারকারীদের ধারণা খুবই সীমিত। তাই ফিডে কোনো পোস্ট বারবার ভেসে উঠলেই সেটি অ্যালগরিদমের কাছে আপনার পছন্দের বিষয় নয়, বরং আপনার বেশি প্রতিক্রিয়া জানানোর ফলও হতে পারে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আইইডিসিআর পরিচালকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল জামায়াতে ইসলামী

আইইডিসিআর পরিচালকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল জামায়াতে ইসলামী

মালদ্বীপে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল

মালদ্বীপে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামছেন প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামছেন প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে

বলিউড তারকাদের বাড়ির দামে শীর্ষে সাইফ আলি খানের 'পটৌডী প্যালেস'

বলিউড তারকাদের বাড়ির দামে শীর্ষে সাইফ আলি খানের ‘পটৌডী প্যালেস’

আজকের মুদ্রার হার (১৮ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (২২ জুন, ২০২৬)

এক বছর আগে গায়েবানা জানাজা ও কফিন মিছিল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের পেছনের অজানা ইতিহাস

এক বছর আগে গায়েবানা জানাজা ও কফিন মিছিল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের পেছনের অজানা ইতিহাস

আজকের খেলা (৯ ডিসেম্বর, ২০২৪)

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে গাফিলতি তদন্তাধীন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে গাফিলতি তদন্তাধীন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফিলিস্তিনে গণহত্যার পরিকল্পনার অডিও ফাঁস, সাবেক ইসরায়েলি জেনারেল আহারোন হালিভার মন্তব্য

ফিলিস্তিনে গণহত্যার পরিকল্পনার অডিও ফাঁস, সাবেক ইসরায়েলি জেনারেল আহারোন হালিভার মন্তব্য

২৬৮ কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পেলেন

২৬৮ কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পেলেন