মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| সকাল ১১:২৪

একদিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪ জন

প্রতিবেদক
staffreporter
জুলাই ২৮, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
একদিনে ডেঙ্গুতে নতুন রোগী ভর্তি ২৬৩, মৃত্যুহীন দিন

একদিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪ জন

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে। রোববার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (২৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৩৯৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের ২৪ ঘণ্টায় (শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত) ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছিল।

নতুন ভর্তি হওয়া ৩৯৪ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১০৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৪৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৪ জন, দক্ষিণ সিটিতে ৪৮ জন, খুলনা বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ৩১ জন এবং রংপুর বিভাগে ১০ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৬৪ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পাওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯২৩ জন এবং মৃত্যু হয়েছে ৭৮ জনের।

প্রসঙ্গত, আগের বছর ২০২৪ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছিলেন এক হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগের সম্মিলিত পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
জেনারেল মঈনের ভারত সফর, হাসিনার মুক্তি ও পিলখানা তদন্ত কমিশনের রিপোর্টে উঠে আসা তথ্য

জেনারেল মঈনের ভারত সফর, হাসিনার মুক্তি ও পিলখানা তদন্ত কমিশনের রিপোর্টে উঠে আসা তথ্য

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (৩০ জুলাই, ২০২৫)

আজকের খেলা: ৬ নভেম্বর, ২০২৬

আজকের খেলা: ১৮ ডিসেম্বর ২০২৫

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৪ ডিসেম্বর, ২০২৫)

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহবান

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহবান

ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর দিল দুই পক্ষ

ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর দিল দুই পক্ষ

যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তির অংশীদার হবে না ইসরায়েল, ঘোষণা নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তির অংশীদার হবে না ইসরায়েল, ঘোষণা নেতানিয়াহুর

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি

কোরবানির পশুর বর্জ্য পরিচ্ছন্নতা কার্যক্রম ঈদের তৃতীয় দিনেও চলবে

কোরবানির পশুর বর্জ্য পরিচ্ছন্নতা কার্যক্রম ঈদের তৃতীয় দিনেও চলবে

জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ