শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১০:২৪

এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েতে পৌঁছেছে বসুন্ধরা কিংস

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২২, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ
এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েতে পৌঁছেছে বসুন্ধরা কিংস

এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েতে পৌঁছেছে বসুন্ধরা কিংস

দেশের ঘরোয়া লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে কুয়েতে পৌঁছেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সাত বিদেশি খেলোয়াড়সহ পুরো দল কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ক্রীড়াপ্রেমী কুয়েত প্রবাসী বাংলাদেশিরা উষ্ণ অভ্যর্থনা জানান তপু বর্মণদের।

৩ ম্যাচের এই লিগে বসুন্ধরা কিংস রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে স্বাগতিক ক্লাব আল কুয়েত ছাড়াও রয়েছে ওমানের ক্লাব আল সিব ও লেবাননের ক্লাব আল আনসার এফসি।

২৫ অক্টোবর স্থানীয় সময় বিকেল ৪টায় বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ওমানের আল সিবের বিপক্ষে। এরপর ২৮ অক্টোবর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ লেবাননের ক্লাব আল আনসার, আর ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টায় স্বাগতিক আল কুয়েতের বিপক্ষে মাঠে নামবে কিংস। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কুয়েতের সোলবিয়া খাত এলাকার জাবের আল মুবারাক আল হামাদ স্টেডিয়ামে।

ক্রীড়াপ্রেমী প্রবাসী বাংলাদেশিরা আশা করছেন, জয় দিয়েই প্রতিযোগিতা শুরু করবে বসুন্ধরা কিংস এবং শেষ পর্যন্ত লিগে দেশকে গর্বিত করবে এই দলটি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত