বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:৪৫

এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে কুয়েতে ফর্টিজ এফসি

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ১৪, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে কুয়েতে ফর্টিজ এফসি

এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে কুয়েতে ফর্টিজ এফসি

প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে পৌঁছেছে বাংলাদেশের ফুটবল ক্লাব ফর্টিজ এফসি। মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্থানীয় সময় দুপুরে কুয়েতে পৌঁছায় দলটি। আগামী ১৭ অক্টোবর রাতে স্বাগতিক কুয়েতের আল কাদসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফর্টিজের এই ঐতিহাসিক অভিযান শুরু হতে যাচ্ছে।

গ্রুপ পর্বে বাংলাদেশের এই ক্লাবটির অন্য দুই প্রতিপক্ষ হলো ভারতের এফসি গোয়া এবং তাজিকিস্তানের এফসি রেগার তাদাজ। প্রতিযোগিতার সবগুলো ম্যাচ কুয়েতের হাওয়াল্লিতে অবস্থিত মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এদিকে প্রথমবারের মতো এশিয়ার এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ফর্টিজকে ঘিরে কুয়েতপ্রবাসী বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রবাসের মাটিতে দেশের ক্লাবকে সমর্থন জানাতে মাঠে উপস্থিত থাকার আশা করছেন কুয়েতের বাংলাদেশি ক্রীড়াপ্রেমীরা। তাদের প্রত্যাশা, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াকু ফুটবল উপহার দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ফুটবলের সক্ষমতা তুলে ধরবে ফর্টিজ।

গ্রুপ পর্বের ম্যাচ শেষ করে আগামী ২৪ অক্টোবর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে ফর্টিজ এফসির। এশিয়ার ফুটবলের এই বড় মঞ্চে নিজেদের প্রথম অভিযান তারা কতটা স্মরণীয় করে রাখতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত