শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১:৩৪

এআই সার্চ টুলের প্রভাবে পাঠক হারাচ্ছে উইকিপিডিয়া

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২০, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
এআই সার্চ টুলের প্রভাবে পাঠক হারাচ্ছে উইকিপিডিয়া

এআই সার্চ টুলের প্রভাবে পাঠক হারাচ্ছে উইকিপিডিয়া

তথ্য অনুসন্ধানের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য ওয়েবসাইট উইকিপিডিয়া এখন নতুন এক সংকটে পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সার্চ টুল এবং সোশ্যাল ভিডিও প্ল্যাটফর্মের উত্থানের কারণে এর পাঠক সংখ্যা গত এক বছরে প্রায় ৮ শতাংশ কমে গেছে। বিষয়টি জানানো হয়েছে উইকিমিডিয়া ফাউন্ডেশনের এক ব্লগ পোস্টে।

উইকিমিডিয়ার কর্মকর্তা মার্শাল মিলার জানান, সাম্প্রতিক মাসগুলোতে বট শনাক্তকরণ প্রক্রিয়া হালনাগাদ করার পর দেখা যায়, মে ও জুন মাসে যে ট্রাফিক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল তার বড় একটি অংশই বটের মাধ্যমে তৈরি হয়েছিল। এতে প্রকৃত পাঠকের সংখ্যা বাস্তবে অনেক কমে গেছে।

মিলারের মতে, গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিন এখন সরাসরি জেনারেটিভ এআই ব্যবহার করে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিচ্ছে, ফলে মানুষ আর ওয়েবসাইটে গিয়ে তথ্য খোঁজার প্রয়োজন বোধ করছে না। তিনি বলেন, “মানুষ এখন সার্চে সরাসরি উত্তর পাচ্ছে, তাই উইকিপিডিয়ার মতো উৎসে যাওয়ার প্রবণতা কমছে।”

এছাড়া তরুণ প্রজন্ম এখন তথ্য জানার জন্য বেশি নির্ভর করছে ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের মতো সোশ্যাল ভিডিও প্ল্যাটফর্মে। যদিও গুগল দাবি করেছে, তাদের এআই সারাংশ তৈরি করার কারণে ওয়েবসাইটে ট্রাফিক কমছে—এ ধারণা পুরোপুরি সঠিক নয়।

তবুও উইকিপিডিয়া জানিয়েছে, এআই-এর প্রভাব সত্ত্বেও তারা তথ্যের নির্ভরযোগ্য উৎস হিসেবেই থাকতে চায়। এজন্য প্রতিষ্ঠানটি নতুন কনটেন্ট অ্যাট্রিবিউশন ফ্রেমওয়ার্ক তৈরি করছে, যাতে উইকিপিডিয়ার তথ্য ব্যবহারের সময় উৎসের নাম স্পষ্টভাবে প্রদর্শিত হয়। পাশাপাশি নতুন পাঠক আকৃষ্ট করতে ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ বাড়াতে দুটি বিশেষ টিম কাজ করছে।

শেষে মার্শাল মিলার পাঠকদের প্রতি আহ্বান জানিয়েছেন, “তথ্য অনুসন্ধানের সময় উৎসে ক্লিক করুন এবং মূল উপাদান পড়ুন। কারণ জেনারেটিভ এআই যেসব তথ্য ব্যবহার করছে, সেগুলো তৈরি করেছেন প্রকৃত মানুষ।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
চরম উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে ১৩ কোটি ডলারের সামরিক সরঞ্জাম কিনছে ভারত

চরম উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে ১৩ কোটি ডলারের সামরিক সরঞ্জাম কিনছে ভারত

এশিয়ার চার দেশে ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসের তাণ্ডব: ৯ শতাধিক নিহত

এশিয়ার চার দেশে ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসের তাণ্ডব: ৯ শতাধিক নিহত

স্বর্ণ ও রুপার দামে নতুন রেকর্ড বাজারে বড় উল্লম্ফন

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিপ্রতি ১ লাখ ৬৫ হাজার টাকা ছাড়াল

প্রসেনজিৎ চ্যাটার্জি: ‘এখন আর আমি কোনো প্রতিযোগিতায় নেই’

প্রসেনজিৎ চ্যাটার্জি: ‘এখন আর আমি কোনো প্রতিযোগিতায় নেই’

ঢাবিতে উস্কানি জুগিয়েছে ৭০ শিক্ষক ও ১২২ ছাত্রলীগ নেতাকর্মী

ঢাবিতে উস্কানি জুগিয়েছে ৭০ শিক্ষক ও ১২২ ছাত্রলীগ নেতাকর্মী

আর্সেনালের ১৭ মিনিটের তাণ্ডবে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

আর্সেনালের ১৭ মিনিটের তাণ্ডবে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

রাজধানীতে চার মাস ধরে সবজির দাম শীর্ষে, ক্রেতাদের অতিষ্ঠতা

রাজধানীতে চার মাস ধরে সবজির দাম শীর্ষে, ক্রেতাদের অতিষ্ঠতা

বাংলাদেশের সীমান্তে সতর্কতা বৃদ্ধি, আরাকান আর্মির তৎপরতা বাড়ছে

বাংলাদেশের সীমান্তে সতর্কতা বৃদ্ধি, আরাকান আর্মির তৎপরতা বাড়ছে

বাংলাদেশসহ ১৪টি দেশের জন্য সৌদি আরবে ওয়ার্ক ও ওমরাহ ভিসা সাময়িক স্থগিত

বাংলাদেশসহ ১৪টি দেশের জন্য সৌদি আরবে ওয়ার্ক ও ওমরাহ ভিসা সাময়িক স্থগিত

বৈষম্যবিরোধী আন্দোলনে পরিচয়

বৈষম্যবিরোধী আন্দোলনে পরিচয়, প্রেমের পরিণতি বিয়ে