বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| দুপুর ১:৪০

এআই প্রতিযোগিতায় টিকে থাকতে গুগলের নতুন ও শক্তিশালী জেমিনি ৪ মডেল প্রকাশ

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
এআই প্রতিযোগিতায় টিকে থাকতে গুগলের নতুন ও শক্তিশালী জেমিনি ৪ মডেল প্রকাশ

এআই প্রতিযোগিতায় টিকে থাকতে গুগলের নতুন ও শক্তিশালী জেমিনি ৪ মডেল প্রকাশ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাজারে অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে নতুন প্রজন্মের ‘জেমিনি ৪’ মডেলের ঘোষণা দিয়েছে গুগল। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে ঘোষিত ‘আর্গন’ কোডনামের এই মডেলটিকে গুগল তাদের এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী এআই মডেল হিসেবে দাবি করেছে। এটি পূর্ববর্তী ‘প্রো’ মডেলগুলোর তুলনায় অনেক বড় এবং জটিল কাজ সম্পাদন, কোড লেখা ও সাইবার নিরাপত্তা পরীক্ষার ক্ষেত্রে ওপেনএআইয়ের ‘অ্যাস্ট্রা’ ও অ্যানথ্রপিকের ‘ওপাস’ মডেলের সমকক্ষ পারফরম্যান্স দেখিয়েছে।

শিল্প খাতের বিভিন্ন মানদণ্ডে ভালো ফল দেখালেও মডেলটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে কোডিং সম্পর্কিত চারটি পরীক্ষার দুটিতে এটি প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর চেয়ে কিছুটা পিছিয়ে ছিল। তবে সাধারণ ব্যবহারকারীরা এখনই এই মডেলটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন না, আপাতত নির্বাচিত কিছু সাইবার নিরাপত্তা অংশীদার ও মার্কিন প্রশাসনের পরীক্ষামূলক কার্যক্রমে মডেলটি সরবরাহ করা হচ্ছে। সাধারণের জন্য এটি কবে উন্মুক্ত করা হবে, সে সম্পর্কে এখনো কোনো স্পষ্ট সময়সীমা প্রকাশ করা হয়নি।

এদিকে গুগল তাদের প্রত্যাশিত ‘জেমিনি ৩.৫ প্রো’ মডেলটি আর বাজারে না আনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির এআই গবেষণাগার ‘ডিপমাইন্ড’-এর শীর্ষ পর্যায়ে দায়িত্বে বেশ কিছু রদবদল এবং কয়েকজন মূল কর্মকর্তার পদত্যাগের ফলে বিগত কয়েক মাসে তাদের কাজ কিছুটা বিলম্বিত হয়। জেমিনি মডেল বাজারে আনতে দেরি হওয়ায় গুগল পিছিয়ে পড়ছে বলে গুঞ্জন উঠলেও গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই সে দাবি অস্বীকার করেছেন। বর্তমানে টেক জায়ান্ট গুগল তাদের জেমিনি মডেলের উচ্চ সক্ষমতার পাশাপাশি ব্যবহারকারীদের কম খরচে সেবা প্রদানের ওপর তুলনামূলক বেশি গুরুত্ব দিচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি