মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| দুপুর ১২:০৮

এআই’র কল্যাণে তাইওয়ানের অর্থনীতিতে রেকর্ড প্রবৃদ্ধি

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৩১, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
এআই'র কল্যাণে তাইওয়ানের অর্থনীতিতে রেকর্ড প্রবৃদ্ধি

এআই’র কল্যাণে তাইওয়ানের অর্থনীতিতে রেকর্ড প্রবৃদ্ধি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জয়জয়কার আর যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধিতে ভর করে গত বছর তাইওয়ানের অর্থনীতি ৮.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এটি গত ১৫ বছরের মধ্যে দেশটির সর্বোচ্চ প্রবৃদ্ধির রেকর্ড। শুক্রবার দেশটির পরিসংখ্যান সংস্থার প্রকাশিত এক অগ্রিম প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই প্রবৃদ্ধির হার অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে অনেক বেশি।

চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে তাইওয়ান। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে অন্তত ২৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে দ্বীপরাষ্ট্রটি। এর বিনিময়ে তাইওয়ান থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো খাতগুলোতে এই বিনিয়োগ করা হবে।

এআই সার্ভার, কম্পিউটার চিপ এবং সূক্ষ্ম যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে তাইওয়ান বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। গত বছর দেশটির রপ্তানি আগের বছরের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেড়েছিল, যার মূল চালিকাশক্তি ছিল প্রযুক্তি-সংশ্লিষ্ট পণ্য। বিশেষ করে যুক্তরাষ্ট্রে দেশটির রপ্তানি বেড়েছে ৭৮ শতাংশ। কৃত্রিম বুদ্ধিমত্তার এই জয়জয়কার তাইওয়ানের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মুনাফা ও আয়ে নতুন রেকর্ড গড়েছে।

তবে অর্থনীতিবিদদের মতে, গত বছরের উচ্চ প্রবৃদ্ধির কারণে চলতি বছরে এই গতি কিছুটা ধীর হতে পারে। ডয়েচে ব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, ২০২৬ সালে তাইওয়ানের অর্থনীতি ৪.৮ শতাংশ বৃদ্ধি পেতে পারে। প্রযুক্তি পণ্যের রপ্তানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে এআইয়ের বর্তমান জোয়ারকে ঘিরে তৈরি হওয়া ‘বাবল’ এখন দেশটির জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন শুল্ক নীতি নিয়ে অনিশ্চয়তা এবং বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইউরোপে আশ্রয়প্রার্থীর সংখ্যা কমেছে, বাংলাদেশের নাগরিকদের আবেদন শীর্ষে

ইউরোপে আশ্রয়প্রার্থীর সংখ্যা কমেছে, বাংলাদেশের নাগরিকদের আবেদন শীর্ষে

নারী নেতৃত্বে সুযোগ পেলে যোগ্যতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে: শারমীন এস মুরশিদ

কর্মক্ষেত্রে নারীর সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান শারমীন এস মুরশিদের

ভারত-পাকিস্তান উত্তেজনা: পারমাণবিক হুমকির জবাবে দিল্লির সতর্কবার্তা

ভারত-পাকিস্তান উত্তেজনা: পারমাণবিক হুমকির জবাবে দিল্লির সতর্কবার্তা

২০২৬ সালে ডব্লিউএইচও ছাড়বে যুক্তরাষ্ট্র: জাতিসংঘের ঘোষণা

২০২৬ সালে ডব্লিউএইচও ছাড়বে যুক্তরাষ্ট্র: জাতিসংঘের ঘোষণা

বাল্টিক সাগরের রহস্যময় ‘UFO’—ভিনগ্রহের যান নাকি প্রাকৃতিক গঠন?

বাল্টিক সাগরের রহস্যময় ‘UFO’—ভিনগ্রহের যান নাকি প্রাকৃতিক গঠন?

আজকের আবহাওয়া (৯ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (৩ নভেম্বর, ২০২৫)

দেশে নতুনভাবে এইডস সংক্রমিতদের মধ্যে ৫৫ শতাংশ বিবাহিত

আজকের খেলা: ৬ নভেম্বর, ২০২৬

আজকের খেলা: ১৫ আগস্ট, ২০২৫

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক সহযোগিতায় নতুন মাইলফলক

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক সহযোগিতায় নতুন মাইলফলক

গাজা অবরোধ ভাঙতে রওনা দিয়েছেন ১৫০০ অধিকারকর্মী, রাফা ক্রসিংয়ের পথে সড়কযাত্রা

গাজা অবরোধ ভাঙতে রওনা দিয়েছেন ১৫০০ অধিকারকর্মী, রাফা ক্রসিংয়ের পথে সড়কযাত্রা