রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬| রাত ৩:২৭

ঈদের ছুটির মধ্যেও সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংক শাখা

প্রতিবেদক
staffreporter
জুন ১১, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ণ
ঈদের ছুটির মধ্যেও সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংক শাখা

ঈদের ছুটির মধ্যেও সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংক শাখা

ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটির মাঝেও আমদানি-রফতানি ও বৈদেশিক লেনদেন নির্বিঘ্ন রাখতে দেশের কিছু ব্যাংক শাখা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১১ জুন (বুধবার) ও ১২ জুন (বৃহস্পতিবার) নির্দিষ্ট কিছু ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওষুধ শিল্পসহ আমদানি-রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান ও গ্রাহকদের জরুরি লেনদেনের প্রয়োজন বিবেচনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য ঢাকা, চট্টগ্রাম ও দেশের প্রধান বাণিজ্যিক অঞ্চলে অবস্থিত অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলো স্ব-স্ব বিবেচনায় খোলা রাখা যাবে।

ওই দুই দিন ব্যাংক অফিস সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

এ সংক্রান্ত নির্দেশনা ২৫ মে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা হয়। নির্দেশনায় উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এছাড়া ছুটির দিনে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীরা সরকারি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
সৌদি আরবে ভ্রমণকারীদের নথি যাচাইয়ে এয়ারলাইন্সগুলোকে গাকার নতুন নির্দেশ

সৌদি আরবে ভ্রমণকারীদের নথি যাচাইয়ে এয়ারলাইন্সগুলোকে গাকার নতুন নির্দেশ

প্রতিরক্ষা ও রাজনৈতিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ ও তুরস্কের যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

প্রতিরক্ষা ও রাজনৈতিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ ও তুরস্কের যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

৪০০ কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৫ সেপ্টেম্বর, ২০২৫)

নির্বাচন-সংবিধান নিয়ে পরস্পরবিরোধী মত

নির্বাচন-সংবিধান নিয়ে পরস্পরবিরোধী মত

‘স্পিরিট অব জুলাই’ কনসার্ট: তহবিল সংগ্রহ ও বিশেষ সুবিধা

ওয়েব সামিট ২০২৫: লিসবনে বিশ্বের বৃহত্তম প্রযুক্তি আসরের সূচনা

ওয়েব সামিট ২০২৫: লিসবনে বিশ্বের বৃহত্তম প্রযুক্তি আসরের সূচনা

জার্মানির নতুন নেতা মের্ৎস, রক্ষণশীল জোটের বড় জয়

জার্মানির নতুন নেতা মের্ৎস, রক্ষণশীল জোটের বড় জয়

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (২৪ মার্চ, ২০২৫)