মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| সকাল ১১:২১

ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

প্রতিবেদক
staffreporter
জুলাই ১৬, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ
বাতিল হওয়া এনআইডি সংশোধন আবেদন ফের করার সুযোগ ৩১ অক্টোবর পর্যন্ত

ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ সরিয়ে ফেলা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল থেকেই ইসির ওয়েবসাইটে আর দেখা যাচ্ছে না প্রতীকটি। যদিও এর আগে ইসি জানিয়েছিল, দলটির নিবন্ধন স্থগিত থাকলেও প্রতীক তালিকায় ‘নৌকা’ থাকবে।

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত ঘিরে ইতোমধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি লিখেছেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ–অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?”

পোস্টে আরও বলা হয়, “পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।”

এ বিষয়ে ইসি সদস্য আব্দুর রহমানেল মাছউদ মঙ্গলবার বলেছিলেন, নিবন্ধন স্থগিত থাকলেও প্রতীক বাতিল করা হয়নি, তাই এটি তালিকায় থাকছে। তবে বুধবার হঠাৎ করেই ওয়েবসাইট থেকে প্রতীকটি সরিয়ে নেওয়া হয়, যা নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি