ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের বিনিয়োগ প্রকল্পের কার্যক্রম পরিচালনার জন্য ‘ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী পুরুষ প্রার্থীরা আগামী ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিচে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:
পদের নাম: ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
- পদসংখ্যা: নির্ধারিত নয়।
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
- বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর (২২ জানুয়ারি ২০২৬ তারিখে)।
- প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই (ফ্রেশাররা আবেদন করতে পারবেন)।
বেতন ও সুযোগ-সুবিধা
- বেতন: আলোচনা সাপেক্ষে।
- অন্যান্য সুবিধা: ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরুর তারিখ: ০২ জানুয়ারি ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ২২ জানুয়ারি ২০২৬।
- চাকরির ধরন: ফুলটাইম (বেসরকারি)।
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের ইসলামী ব্যাংকের অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সরাসরি লিঙ্ক নিচে দেওয়া হলো:
মন্তব্য করুন


















