শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১০:৩৩

ইসরায়েলের হামলায় ইরানে ৫ দিনে নিহত ৫৮৫, আহত ১,৩২৬: হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস

প্রতিবেদক
staffreporter
জুন ১৮, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ
ইসরায়েলের হামলায় ইরানে ৫ দিনে নিহত ৫৮৫, আহত ১,৩২৬: হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস

ইসরায়েলের হামলায় ইরানে ৫ দিনে নিহত ৫৮৫, আহত ১,৩২৬: হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস

ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ) ও ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে গত পাঁচ দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৮৫ জন এবং আহত হয়েছেন আরও ১ হাজার ৩২৬ জন। বুধবার (১৮ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস (HRA) এ তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়, ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১২৬ জনকে সামরিক ও ২৩৯ জনকে বেসামরিক নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। বাকিদের পরিচয় এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

এর আগে ১৪ জুন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার দ্বিতীয় দিন পর্যন্ত তেহরান ও অন্যান্য আক্রান্ত শহরে মোট ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

হামলার জবাবে ইরানও ১৩ জুন রাত থেকেই পাল্টা অভিযান শুরু করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে ১৪ জুন জানানো হয়, ইরানের হামলায় ইসরায়েলে ২৪ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন। তবে এরপর আর কোনো হালনাগাদ তথ্য প্রকাশ করেনি ইসরায়েল।

দুই দেশের চলমান সংঘাতে হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ভারতের মুসলমানদের জন্য রমজান মাস হলো ভয়ের সময়

ভারতের মুসলমানদের জন্য রমজান মাস হলো ভয়ের সময়

ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে এক্সিকিউটিভ পদে নিয়োগ

গণতান্ত্রিক রাষ্ট্রেই সম্ভব নাগরিক অধিকার নিশ্চিত করা: আলী রীয়াজ

গণতান্ত্রিক রাষ্ট্রেই সম্ভব নাগরিক অধিকার নিশ্চিত করা: আলী রীয়াজ

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত ৩২৬

আকিজ পাইপসে সেলস অফিসার পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ২৫ জুলাই পর্যন্ত

আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ

ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থানে পাকিস্তান, ‘সামরিক ও অর্থনৈতিকভাবে উড়ছে দেশ’ বললেন শেহবাজ শরিফ

ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থানে পাকিস্তান, ‘সামরিক ও অর্থনৈতিকভাবে উড়ছে দেশ’ বললেন শেহবাজ শরিফ

৬ জিম্মি মুক্তির পর, ৬২০ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করেছে ইসরায়েল

৬ জিম্মি মুক্তির পর, ৬২০ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করেছে ইসরায়েল

বিপিএল আয়োজনে নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের লক্ষ্য ও চ্যালেঞ্জ

বিপিএল আয়োজনে নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের লক্ষ্য ও চ্যালেঞ্জ

ভারতে অ্যাপলের কারখানা স্থাপনের বিরোধিতা করলেন ট্রাম্প

ভারতে অ্যাপলের কারখানা স্থাপনের বিরোধিতা করলেন ট্রাম্প

ঢাকা-চট্টগ্রামের অধিকাংশ গার্মেন্টস চালু, ব্যতিক্রম একটি