বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬| সকাল ৬:৩৮

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা অস্বীকার করেছে ইরান

প্রতিবেদক
staffreporter
জুন ১৬, ২০২৫ ৯:৩৯ পূর্বাহ্ণ
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা অস্বীকার করেছে ইরান

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা অস্বীকার করেছে ইরান

দখলদার ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতির আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েল তাদের ওপর যে প্রথম হামলা চালিয়েছে, আগে সেই হামলার পূর্ণ প্রতিশোধ নেওয়া হবে। এরপরেই কেবল তারা যুদ্ধবিরতির বিষয়ে ভাববে।

রোববার (১৫ জুন) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতারকে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, ইসরায়েলি হামলা চলাকালে তারা শান্তিচুক্তি বা কোনো ধরনের আলোচনা করতে আগ্রহী নয়।

রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ইরানিরা কাতার ও ওমানকে জানিয়েছে, তারা কেবল তখনই সত্যিকারের যুদ্ধবিরতির আলোচনা করবে, যখন ইসরায়েলের প্রথম হামলার পুরোপুরি প্রতিশোধ নেওয়া শেষ হবে।”

এদিকে এর আগেও ইসরায়েলি কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল, ইরান যুদ্ধবিরতির উদ্দেশ্যে কাতার ও ওমানের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু ইরান সে দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

গত শুক্রবার ইসরায়েল প্রথমবার ইরানের অভ্যন্তরে হামলা চালায়। তার পরদিন রাতে ইরান জবাবে মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের দিকে। এর পর থেকেই দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
নোট অব ডিসেন্ট ছাড়া গণভোট আলোচনা হয়নি, জাতিকে বিভক্ত না করার আহ্বান সালাহউদ্দিন আহমদের

নোট অব ডিসেন্ট ছাড়া গণভোট আলোচনা হয়নি, জাতিকে বিভক্ত না করার আহ্বান সালাহউদ্দিন আহমদের

‘পদত্যাগ আত্মঘাতী হবে’: ড. ইউনূসকে সতর্ক করলেন ফরহাদ মজহার

‘পদত্যাগ আত্মঘাতী হবে’: ড. ইউনূসকে সতর্ক করলেন ফরহাদ মজহার

‘এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন খালেদা জিয়া’

‘এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন খালেদা জিয়া’

ক্ষমতা আল্লাহর হাতে, চাঁদাবাজি-জুলুম বন্ধের আহ্বান জামায়াত আমিরের

ক্ষমতা আল্লাহর হাতে, চাঁদাবাজি-জুলুম বন্ধের আহ্বান জামায়াত আমিরের

আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১৬ এপ্রিল, ২০২৬)

জুলাই অভ্যুত্থান স্মরণে ১ জুলাই থেকে বিশেষ কর্মসূচি শুরু, মূল আয়োজন ১৪ জুলাই থেকে

জুলাই অভ্যুত্থান স্মরণে ১ জুলাই থেকে বিশেষ কর্মসূচি শুরু, মূল আয়োজন ১৪ জুলাই থেকে

পুলিশের ওপর হামলার প্রতিবাদ ও লাকিকে গ্রেপ্তার দাবিতে সারাদেশে বিক্ষোভ

পুলিশের ওপর হামলার প্রতিবাদ ও লাকিকে গ্রেপ্তার দাবিতে সারাদেশে বিক্ষোভ

শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

আবরার হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পলায়ন নিয়ে কারা কর্তৃপক্ষের ব্যাখ্যা

আবরার হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পলায়ন নিয়ে কারা কর্তৃপক্ষের ব্যাখ্যা