রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬| রাত ২:২৭

ইসরায়েলের মন্ত্রী আল-আকসা প্রাঙ্গনে প্রবেশ, সৌদি আরবের নিন্দা

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ৯, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ণ
ইসরায়েলের মন্ত্রী আল-আকসা প্রাঙ্গনে প্রবেশ, সৌদি আরবের নিন্দা

ইসরায়েলের মন্ত্রী আল-আকসা প্রাঙ্গনে প্রবেশ, সৌদি আরবের নিন্দা

মুসলিমদের পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গনে দলবল নিয়ে প্রবেশ করেছেন ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভির। প্রবেশের সময় তিনি ঘোষণা করেন, “আল-আকসার মালিক এখন ইসরায়েল।” এ সময় তিনি ইসরায়েলি সেনা ও পুলিশ সদস্যদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন।

ঘটনার প্রেক্ষিতে সৌদি আরব নিন্দা জানিয়েছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “আল-আকসা চত্বরে দখলদার বাহিনীর নিরাপত্তায় ইসরায়েলি কর্মকর্তা ও অবৈধ বসতিস্থাপনকারীদের তাণ্ডবের নিন্দা জানাচ্ছে সৌদি।” তারা জোর দিয়ে উল্লেখ করেছে, জেরুজালেম ও পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থায় কোনো পরিবর্তন মেনে নেওয়া হবে না এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেছে, দখলদারদের আইনের আওতায় আনা হোক।

ইতিহাস অনুযায়ী, আল-আকসা মসজিদে অমুসলিমদের প্রার্থনা নিষিদ্ধ করা হয় ১৭৫৭ সালে উসমানীয় সাম্রাজ্যের ডিক্রির মাধ্যমে। ১৯৬৭ সালের ছয়দিনের আরব যুদ্ধে পশ্চিমাঞ্চল এবং আল-আকসা প্রাঙ্গন দখল করে ইসরায়েল। সেই সময় স্থির করা হয়, মুসলিমরা মসজিদে ইবাদত করবে, আর ইহুদিরা ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করবে।

মুসলিমদের কাছে আল-আকসা মক্কা ও মদিনার পর সবচেয়ে পবিত্র স্থান। ইহুদিরা দাবি করে এখানে তাদের প্রাচীন মন্দির ছিল এবং তারা সেখানে নিজেদের তৃতীয় মন্দির নির্মাণের পরিকল্পনা রাখে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি