মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:০০

ইসরায়েলের দিকে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান, যুদ্ধবিরতির আলোচনা অস্বীকার

প্রতিবেদক
staffreporter
জুন ১৬, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ণ
ইসরায়েলের দিকে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান, যুদ্ধবিরতির আলোচনা অস্বীকার

ইসরায়েলের দিকে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান, যুদ্ধবিরতির আলোচনা অস্বীকার

ইরান দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে সোমবার (১৬ জুন) ভোরে নতুন করে মিসাইল ছুড়েছে। এসব মিসাইল বর্তমানে ইসরায়েলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানানো হয়েছে। এর জেরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড সাধারণ নাগরিকদের দ্রুত বোমা শেল্টার ও আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে।

টাইমস অব ইসরায়েল স্থানীয় সময় অনুযায়ী সকাল ৭টা ১০ মিনিটের দিকে জানিয়েছে, কয়েক মিনিটের মধ্যেই সতর্কতামূলক সাইরেন বাজবে। এর আগে রোববার রাতে ইরান যে মিসাইল হামলা চালিয়েছিল, তা সরাসরি ইসরায়েলের বন্দরনগরী হাইফায় আঘাত হানে।

এদিকে ইরান জানিয়ে দিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতির আলোচনায় বসবে না। বরং প্রথম যে হামলা ইসরায়েল চালিয়েছে, তার পূর্ণ প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারা আলোচনার প্রশ্নই তোলে না। বার্তাসংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতারকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, চলমান হামলার মধ্যে তারা কোনো ধরনের শান্তি আলোচনায় আগ্রহী নয়।

রয়টার্সকে দেওয়া এক প্রতিবেদনে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ইরানিরা কাতার ও ওমানকে জানিয়েছে, ইসরায়েলের প্রথম হামলার জবাব সম্পূর্ণ না দেওয়া পর্যন্ত তারা যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেবে না।”

এর আগে বিভিন্ন ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি করেছিল, ইরান যুদ্ধবিরতির লক্ষ্যে কাতার ও ওমানের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই দাবি ভিত্তিহীন ও মিথ্যা।

ইরান ও ইসরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান এই সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
নিষিদ্ধ ব্যবহারকারীদের নতুন সুযোগ দিচ্ছে ইউটিউব, ফিরতে পারে পুরনো ভিডিও

পুরোনো ভিডিও দিয়ে আর আয় নয়, ইউটিউবে আসছে নতুন কড়া নিয়ম

সৌদি আরবে চার এলাকায় মিলল বিপুল স্বর্ণভাণ্ডার, মাদেনের মজুদ বাড়ল ৭৮ লাখ আউন্স

সৌদি আরবে চার এলাকায় মিলল বিপুল স্বর্ণভাণ্ডার, মাদেনের মজুদ বাড়ল ৭৮ লাখ আউন্স

ইতিহাসের এই দিনে (১০ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২০ জানুয়ারি, ২০২৬)

২০২৫ সালের রসায়নে নোবেল জয়ীর নাম আজ ঘোষণা

২০২৫ সালের রসায়নে নোবেল জয়ীর নাম আজ ঘোষণা

আইসল্যান্ডে প্রথমবারের মতো মশা শনাক্ত, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব স্পষ্ট

আইসল্যান্ডে প্রথমবারের মতো মশা শনাক্ত, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব স্পষ্ট

পাঞ্জাবে ভয়াবহ বন্যা, পাশে দাঁড়ালেন তারকারা

পাঞ্জাবে ভয়াবহ বন্যা, পাশে দাঁড়ালেন তারকারা

ঢাকার মেট্রোরেলে নতুন স্বয়ংক্রিয় পরিষেবা সুবিধা

ঢাকার মেট্রোরেলে নতুন স্বয়ংক্রিয় পরিষেবা সুবিধা

ফের ইউক্রেনে রাতভর ড্রোন হামলা রাশিয়ার

ফের ইউক্রেনে রাতভর ড্রোন হামলা রাশিয়ার

পূর্বশর্তহীন শান্তি সংলাপে আগ্রহী পুতিন, প্রস্তাব পাঠানো হয়েছে কিয়েভে

পূর্বশর্তহীন শান্তি সংলাপে আগ্রহী পুতিন, প্রস্তাব পাঠানো হয়েছে কিয়েভে

১৯ বছর পর আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাওয়ার্ড নাইট

১৯ বছর পর আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাওয়ার্ড নাইট