ইসরাইলের কারাগারে আটক শহিদুল আলম মুক্তির চেষ্টা চলছে
ইসরাইলের কারাগারে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে। এতে তুরস্কের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার এক বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে আজই শহিদুল আলমকে বিশেষ বিমানে আঙ্কারায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তুর্কি কর্তৃপক্ষ ১০০% নিশ্চয়তা দিতে পারেননি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতরাতে এই তথ্য জানিয়েছেন।
শহিদুল আলম ইসরাইলি কর্তৃপক্ষের হাতে অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সেই দেশগুলোর পররাষ্ট্র দফতরের সঙ্গে যোগাযোগ করে মুক্তির জন্য দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। বর্তমানে দূতাবাসগুলো স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
এর আগে, ৮ অক্টোবর গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্সকে ইসরাইল আটক করে। জাহাজটিতে শহিদুল আলমসহ ৯৩ জন অধিকারকর্মী ছিলেন।



















