শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১২:৪৭

ইরানে ২ হাজারের বেশি বাংলাদেশি, ৪০০ জন তেহরানে: নিরাপত্তা নিয়ে উদ্বেগে সরকার

প্রতিবেদক
staffreporter
জুন ১৮, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ
ইরানে ২ হাজারের বেশি বাংলাদেশি, ৪০০ জন তেহরানে: নিরাপত্তা নিয়ে উদ্বেগে সরকার

ইরানে ২ হাজারের বেশি বাংলাদেশি, ৪০০ জন তেহরানে: নিরাপত্তা নিয়ে উদ্বেগে সরকার

ইরানে ইসরাইলি হামলার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ করে ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, বর্তমানে ইরানে ২ হাজারেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন, যাদের মধ্যে আনুমানিক ৪০০ জন তেহরানে অবস্থান করছেন। তাদের মধ্যে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ নাগরিকরা রয়েছেন।

তিনি বলেন, “সরকার তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। বিশেষত দূতাবাস সংশ্লিষ্ট কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।”

পররাষ্ট্র সচিব জানান, সোমবার তেহরানে অবস্থিত রেডিও তেহরানের বাংলা বিভাগে ইসরাইলি হামলা হয়। ওই সময় সেখানে অন্তত ৮ জন বাংলাদেশি সাংবাদিক অবস্থান করছিলেন। তবে সৌভাগ্যবশত তারা সবাই নিরাপদে রয়েছেন।

তিনি আরও জানান, বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ইতোমধ্যে তার সরকারি বাসভবন ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে গেছেন। বর্তমানে দূতাবাসের প্রায় ৪০ জন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা রাজধানী তেহরানেই অবস্থান করছেন।

রুহুল আলম সিদ্দিক জানান, ইরানে বসবাসকারী অনেক বাংলাদেশি স্থানীয় নারীকে বিয়ে করে স্থায়ীভাবে সেখানে বসবাস করছেন। এছাড়া একটি উল্লেখযোগ্য অংশ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরার পেশায় নিয়োজিত, যাদের অনেকে বৈধ কাগজপত্র ছাড়াই সেখানে অবস্থান করছেন। এদের মধ্যে কিছু সংখ্যক বাংলাদেশি বর্তমানে ডিটেনশন সেন্টারেও রয়েছেন বলে জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি অনুকূলে না এলে প্রয়োজন হলে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতিও নেয়া হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
কার্বন নিঃসরণে দায় না নিয়েও ভয়াবহ ভুক্তভোগী বাংলাদেশ: প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

কার্বন নিঃসরণে দায় না নিয়েও ভয়াবহ ভুক্তভোগী বাংলাদেশ: প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

আজকের নামাজের সময়সূচি (১৮ মার্চ, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই, ২০২৫)

৬টি এনবিএফআই বন্ধের সিদ্ধান্তে পুঁজিবাজারে দরপতন, ৩টিতে দরবৃদ্ধি

৬টি এনবিএফআই বন্ধের সিদ্ধান্তে পুঁজিবাজারে দরপতন, ৩টিতে দরবৃদ্ধি

ড. ইউনূস-তারেক বৈঠক: অনলাইনে ব্যাপক আলোচনায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখেছে এসপিএফ গবেষণা

ড. ইউনূস-তারেক বৈঠক: অনলাইনে ব্যাপক আলোচনায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখেছে এসপিএফ গবেষণা

ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরালো ইসি

প্রাণ অংশ নিচ্ছে আনুগা ২০২৫ ফুড মেলায়, রপ্তানি সম্প্রসারণের লক্ষ্য

প্রাণ অংশ নিচ্ছে আনুগা ২০২৫ ফুড মেলায়, রপ্তানি সম্প্রসারণের লক্ষ্য

পাল্টা শুল্কে সরকারের অতিমাত্রায় আত্মবিশ্বাসের খেসারত দিচ্ছে বাংলাদেশ: মোস্তাফিজুর রহমান

পাল্টা শুল্কে সরকারের অতিমাত্রায় আত্মবিশ্বাসের খেসারত দিচ্ছে বাংলাদেশ: মোস্তাফিজুর রহমান

এনসিপি নেতার বিরুদ্ধে মামলায় বিএনপি কার্যক্রম ও আপস

এনসিপি নেতার বিরুদ্ধে মামলায় বিএনপি কার্যক্রম ও আপস

প্রবাসীরা প্রথমবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন

প্রবাসীরা প্রথমবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন

ইতালির মাউন্ট এটনায় ভয়াবহ ধস ও অগ্ন্যুৎপাত, আতঙ্কে এলাকা ছাড়ছেন পর্যটকরা

ইতালির মাউন্ট এটনায় ভয়াবহ ধস ও অগ্ন্যুৎপাত, আতঙ্কে এলাকা ছাড়ছেন পর্যটকরা