রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৯:১৮

ইরানে হামলার পরিকল্পনা পাঁচদিন স্থগিত করলেন ট্রাম্প, তেহরান বলছে কোনো আলোচনাই হয়নি

প্রতিবেদক
staffreporter
মার্চ ২৪, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ
ইরানে হামলার পরিকল্পনা পাঁচদিন স্থগিত করলেন ট্রাম্প, তেহরান বলছে কোনো আলোচনাই হয়নি

ইরানে হামলার পরিকল্পনা পাঁচদিন স্থগিত করলেন ট্রাম্প, তেহরান বলছে কোনো আলোচনাই হয়নি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, গত দুই দিনে ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে ভালো আলোচনা হয়েছে এবং সেই প্রেক্ষাপটে তিনি আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত রেখেছেন। এর আগে গত শনিবার তিনি ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্রে হামলার নির্দেশ দেওয়া হবে।

তবে ট্রাম্পের দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনাই হয়নি। তার মতে, ট্রাম্প মূলত সময়ক্ষেপণ ও জ্বালানির মূল্য কমানোর কৌশল হিসেবে এমন কথা বলেছেন এবং সুযোগ বুঝে তিনি সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

আরাগচি আরও বলেন, এই অঞ্চলের দেশগুলো উত্তেজনা কমাতে উদ্যোগ নিচ্ছে, তবে সেই আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া উচিত, কারণ যুদ্ধের সূচনা তারাই করেছে।

এদিকে ইরানি গণমাধ্যমগুলো দাবি করছে, ইরানের পাল্টা হামলার হুমকির মুখে পড়েই আল্টিমেটাম থেকে পিছু হটতে বাধ্য হয়েছেন ট্রাম্প। দুই দেশের পরস্পরবিরোধী বক্তব্যে পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
অন্তর্বর্তীকালীন সরকার গুম বিষয়ক তদন্ত ও অ্যাকাউন্টেবিলিটি ব্যবস্থাপনা শক্তিশালী করছে

অন্তর্বর্তীকালীন সরকার গুম বিষয়ক তদন্ত ও অ্যাকাউন্টেবিলিটি ব্যবস্থাপনা শক্তিশালী করছে

ইসরায়েলের হামলায় বন্ধ হয়ে গেছে উত্তর গাজার শেষ হাসপাতালটিও

ইসরায়েলের হামলায় বন্ধ হয়ে গেছে উত্তর গাজার শেষ হাসপাতালটিও

আর্সেনালের হোঁচট, শিরোপার পথে এগিয়ে লিভারপুল

আর্সেনালের হোঁচট, শিরোপার পথে এগিয়ে লিভারপুল

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ: নদীর পানির ন্যায্য হিস্যার লড়াইয়ের স্মরণে

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ: নদীর পানির ন্যায্য হিস্যার লড়াইয়ের স্মরণে

টাইব্রেকারে অ্যাতলেতিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

টাইব্রেকারে অ্যাতলেতিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

ইতিহাসের এই দিনে (৯ সেপ্টেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৮ জুলাই, ২০২৫)

চীনের বিরুদ্ধে গোপন পারমাণবিক পরীক্ষার অভিযোগ প্রত্যাখ্যান, যুক্তরাষ্ট্রকে মিথ্যাচারী বলল বেইজিং

চীনের বিরুদ্ধে গোপন পারমাণবিক পরীক্ষার অভিযোগ প্রত্যাখ্যান, যুক্তরাষ্ট্রকে মিথ্যাচারী বলল বেইজিং

মেটা এআই নিয়ে বাড়ছে উদ্বেগ, গোপনে ফাঁস হচ্ছে ব্যক্তিগত তথ্য — কীভাবে সুরক্ষিত থাকবেন

মেটা এআই নিয়ে বাড়ছে উদ্বেগ, গোপনে ফাঁস হচ্ছে ব্যক্তিগত তথ্য — কীভাবে সুরক্ষিত থাকবেন

আজকের নামাজের সময়সূচি (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১৫ ফেব্রুয়ারি, ২০২৫)

জুলাই যোদ্ধা ও রাজনীতিকদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ: গানম্যান ও অস্ত্র পাচ্ছেন শীর্ষ নেতারা

জুলাই যোদ্ধা ও রাজনীতিকদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ: গানম্যান ও অস্ত্র পাচ্ছেন শীর্ষ নেতারা