শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬| সন্ধ্যা ৭:১৮

ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ, মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

প্রতিবেদক
staffreporter
জুন ২৩, ২০২৫ ৯:৪৬ পূর্বাহ্ণ
ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ, মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ, মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন। আলাদা আলাদা বিবৃতিতে তারা এই অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্ব ও শান্তিকামী শক্তিগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী রোববার এক বিবৃতিতে বলেন, ইরানে মার্কিন হামলা কেবল একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি আঘাত নয়, এটি সমগ্র মুসলিম উম্মাহর জন্য বড় হুমকি। তারা উল্লেখ করেন, এই আগ্রাসী পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচারের পরিপন্থী এবং মুসলিম বিশ্বের ঐক্য ও প্রতিরোধ শক্তিকে ধ্বংসের গভীর ষড়যন্ত্রের অংশ।

নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এক যুক্ত বিবৃতিতে বলেন, অবৈধ দখলদার ইসরাইল মানবতা ও শান্তি ধ্বংসের গভীর চক্রান্ত চালাচ্ছে। ইরানে বর্বরোচিত হামলা দিয়ে তারা যুদ্ধের আগুন জ্বালিয়েছে, যা বিশ্বমানবতাকে চিন্তিত করেছে। তারা বলেন, ফিলিস্তিনের মুসলমানদের ওপর গণহত্যা চালানো ইসরাইলের দুঃসাহসের বিরুদ্ধে যখন আমেরিকা নীরব, তখন ইউরোপ-আমেরিকা সাম্রাজ্যবাদী আগ্রাসী থাবা দিয়ে মুসলিম রাষ্ট্রগুলোর ওপর বারবার আক্রমণ চালাচ্ছে। তাই মুসলিম বিশ্বকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখে দাঁড়াতে হবে।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দও এ হামলাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, যুক্তরাষ্ট্রের এই হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুর পাঁয়তারা ছাড়া কিছু নয়। সভ্য জাতিকে উচিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অসভ্যতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়া।

দলটির ঢাকা মহানগরীর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলা হয়। ঢাকা মহানগরী আমির মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুহাম্মাদ আজম খান, মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, সহকারী অর্থ সম্পাদক মাওলানা আমীর হামজা, মহানগর নেতা মাওলানা দেলওয়ার হোসাইন, মাওলানা নুর মুহাম্মাদ, বশির আহমাদ ও মাহমুদুল হাসান প্রমুখ।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
পাকিস্তানে তালেবানের হামলায় ৪ সৈন্য নিহত

পাকিস্তানে তালেবানের হামলায় ৪ সৈন্য নিহত

আজকের খেলা (১১ ডিসেম্বর, ২০২৪)

শেয়ারবাজারে সূচকের বড় উত্থান, প্রথম ঘণ্টায় লেনদেন ২৬৩ কোটি টাকা

শেয়ারবাজারে সূচকের বড় উত্থান, প্রথম ঘণ্টায় লেনদেন ২৬৩ কোটি টাকা

যুক্তরাষ্ট্র সতর্ক করেছে ফ্রান্স ও যুক্তরাজ্যকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে না

যুক্তরাষ্ট্র সতর্ক করেছে ফ্রান্স ও যুক্তরাজ্যকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে না

বাংলাদেশ-ভারত বাণিজ্যে অসহযোগিতার প্রভাব নিয়ে মন্তব্য উপদেষ্টার

বাইডেন

বাইডেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে ‘বাজে প্রেসিডেন্ট’: ট্রাম্প

সিরিয়ার দামেস্কে চার্চে আত্মঘাতী হামলায় অন্তত ২২ নিহত

সিরিয়ার দামেস্কে চার্চে আত্মঘাতী হামলায় অন্তত ২২ নিহত

গ্রিসে আগুনে পুড়ল বাংলাদেশি শ্রমিকদের অর্ধশতাধিক ঘর, ক্ষতিগ্রস্ত ৭০০ জনের বেশি

গ্রিসে আগুনে পুড়ল বাংলাদেশি শ্রমিকদের অর্ধশতাধিক ঘর, ক্ষতিগ্রস্ত ৭০০ জনের বেশি

আজকের খেলা: ১০ আগস্ট, ২০২৬

আজকের খেলা: ২৩ এপ্রিল, ২০২৬

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬,৫৫৮ জন প্রার্থী

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬,৫৫৮ জন প্রার্থী