শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬| ভোর ৫:০৬

ইরানে দ্রব্যমূল্য বৃদ্ধির বিক্ষোভে নিহত ৬ ও গ্রেপ্তার ৩০

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ২, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
ইরানে দ্রব্যমূল্য বৃদ্ধির বিক্ষোভে নিহত ৬ ও গ্রেপ্তার ৩০

ইরানে দ্রব্যমূল্য বৃদ্ধির বিক্ষোভে নিহত ৬ ও গ্রেপ্তার ৩০

ইরানে অর্থনৈতিক স্থবিরতা, দারিদ্র্য এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন বিক্ষোভকারী এবং একজন আধাসামরিক বাহিনী বাসিজের সদস্য। অন্যদিকে, জনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি ও সরকারি সম্পদ নষ্টের অভিযোগে বুধবার রাতভর যৌথ অভিযান চালিয়ে ৩০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ২৯ ডিসেম্বর থেকে তেহরানের ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের জের ধরে এই বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তীতে লোর্দেগান, আজনা এবং কৌদাশতের মতো শহরগুলোতে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে ইরানি রিয়ালের মান রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, যার প্রতিবাদেই রাজপথে নেমেছেন দেশটির সাধারণ নাগরিকরা। লোর্দেগানে একটি পুলিশ স্টেশনে হামলার ঘটনায় ১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। বর্তমানে ইরানের পরিস্থিতি থমথমে এবং নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি