বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬| সন্ধ্যা ৭:২৬

ইরানে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানালেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা

প্রতিবেদক
staffreporter
জুন ২১, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
ইরানে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানালেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা

ইরানে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানালেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা

ইরানের ওপর ইসরায়েল চালানো সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। একইসঙ্গে তারা দ্রুত এই উত্তেজনা থামানোর আহ্বান জানিয়ে বলেন, এই হামলা শুধু ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন নয়, বরং পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্যও একটি বড় হুমকি। শনিবার (২১ জুন) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের অংশ হিসেবেই আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকে ১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সামরিক সংঘর্ষকে গভীর উদ্বেগের সঙ্গে মূল্যায়ন করা হয়।

এক যৌথ বিবৃতিতে আরব মন্ত্রীরা বলেন, “এই হামলা জাতিসংঘের সদস্য একটি দেশের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। এমন ঘটনা ভবিষ্যতে বড় আকারের সংঘাতের রূপ নিতে পারে।” তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের অনুরোধ জানান যাতে পরিস্থিতি আরও খারাপের দিকে না যায় এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিশ্চিত করা সম্ভব হয়।

বৈঠকের আয়োজক ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন মুসলিম ও আরব দেশের শীর্ষ কূটনীতিকরা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে ইরান-ইসরায়েল সামরিক সংঘর্ষ, সম্মেলনের মূল আলোচ্য বিষয় হয়ে ওঠে।

বিশ্লেষকরা মনে করছেন, আরব বিশ্বের এমন শক্ত প্রতিক্রিয়া ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে আরও চাপে ফেলতে পারে এবং এ সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগকে বেগবান করতে পারে। যুদ্ধবিরতি ও উত্তেজনা নিরসনে এখন প্রয়োজন বৃহত্তর আন্তর্জাতিক ঐক্য ও সক্রিয় উদ্যোগ।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
পাক-ভারত উত্তেজনা ঠেকাতে সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা ট্রাম্পের

পাক-ভারত উত্তেজনা ঠেকাতে সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা ট্রাম্পের

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার অতিক্রম

বৈদেশিক রিজার্ভ বাড়লেও টাকার মান কেন কমছে?

ব্যবসায়ীদের জন্য কর ও ভ্যাটের হার যৌক্তিক করা হবে: এনবিআর চেয়ারম্যান

ব্যবসায়ীদের জন্য কর ও ভ্যাটের হার যৌক্তিক করা হবে: এনবিআর চেয়ারম্যান

ইসলামাবাদে ধর্ম উপদেষ্টাকে সংবর্ধনা: বাংলাদেশ-পাকিস্তান ধর্ম ও শিক্ষা সহযোগিতা জোরদার

ইসলামাবাদে ধর্ম উপদেষ্টাকে সংবর্ধনা: বাংলাদেশ-পাকিস্তান ধর্ম ও শিক্ষা সহযোগিতা জোরদার

ভারত যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস নিয়ে লবিং ফার্ম নিয়োগ করেছে

ভারত যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস নিয়ে লবিং ফার্ম নিয়োগ করেছে

সংসদ সদস্যদের ১১ হাজার কোটি টাকার ঋণের মধ্যে ৩ হাজার কোটি টাকা খেলাপি

সংসদ সদস্যদের ১১ হাজার কোটি টাকার ঋণের মধ্যে ৩ হাজার কোটি টাকা খেলাপি

ইতিহাসের এই দিনে (৯ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৯ সেপ্টেম্বর, ২০২৬)

জয়পুরের এসএমএস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় রোগীর মৃত্যু

জয়পুরের এসএমএস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় রোগীর মৃত্যু

তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও সহযোগিতার আশ্বাস

তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও সহযোগিতার আশ্বাস

'ব্যাচেলর পয়েন্ট' পঞ্চম সিজনের নতুন আট পর্ব মুক্তি পেয়েছে

‘ব্যাচেলর পয়েন্ট’ পঞ্চম সিজনের নতুন আট পর্ব মুক্তি পেয়েছে