বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১০:৩১

ইরানে ইন্টারনেটের পর মোবাইল সেবাও বিপর্যস্ত, টানা বিক্ষোভে উত্তাল দেশ

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৯, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
ইরানে ইন্টারনেটের পর মোবাইল সেবাও বিপর্যস্ত, টানা বিক্ষোভে উত্তাল দেশ

ইরানে ইন্টারনেটের পর মোবাইল সেবাও বিপর্যস্ত, টানা বিক্ষোভে উত্তাল দেশ

ইরানের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর এখন মোবাইল ফোন সেবাও ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড শুক্রবার (৯ জানুয়ারি) জানিয়েছে, দেশটির বহু এলাকায় মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না বা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট বন্ধ হওয়ার পরপরই মোবাইল সেবায় সমস্যা দেখা দিতে শুরু করে। তবে এ বিষয়ে ইরান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ফলে পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

গত ২৮ ডিসেম্বর ইরানে নতুন করে বিক্ষোভ শুরু হয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা আন্দোলনে নামেন। পরবর্তীতে এই বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হন এবং তা দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। টানা ১২ দিন ধরে চলমান এই আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার রাতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তবে সাম্প্রতিক সময়ে সরকার নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। চলমান বিক্ষোভ সেই সংকটকে আরও গভীর করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

গত ১২ দিনের বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত হয়েছেন বলে একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে। নিহতের সংখ্যা ও পরিস্থিতির ভয়াবহতা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।

এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বা হত্যাকাণ্ড চালায়, তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে এবং শক্তিশালী হামলার পথেও যেতে পারে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আইএ না থাকায় সৌর বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগে অনাগ্রহ, চতুর্থবারের মতো সময় বাড়াচ্ছে সরকার

আইএ না থাকায় সৌর বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগে অনাগ্রহ, চতুর্থবারের মতো সময় বাড়াচ্ছে সরকার

উদ্ধার তৎপরতার মধ্যেই ফের ভূমিকম্প মিয়ানমারে

উদ্ধার তৎপরতার মধ্যেই ফের ভূমিকম্প মিয়ানমারে

কার্ডিফে ইউরো ২০২৮-এর উদ্বোধনী ম্যাচ, ফাইনাল লন্ডনের ওয়েম্বলিতে

কার্ডিফে ইউরো ২০২৮-এর উদ্বোধনী ম্যাচ, ফাইনাল লন্ডনের ওয়েম্বলিতে

আজকের আবহাওয়া (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (১৪ জুলাই, ২০২৬)

নির্বাচনে প্রশংসিত সেনাবাহিনী, দ্রুতই ব্যারাকে ফেরার আভাস

নির্বাচনে প্রশংসিত সেনাবাহিনী, দ্রুতই ব্যারাকে ফেরার আভাস

হোয়াটসঅ্যাপে আসছে নতুন প্রাইভেসি ফিচার, মিডিয়া সেভে থাকছে নিয়ন্ত্রণ

হোয়াটসঅ্যাপে আসছে নতুন প্রাইভেসি ফিচার, মিডিয়া সেভে থাকছে নিয়ন্ত্রণ

ব্যাংককে ড. ইউনূস-মোদির মধ্যে বৈঠক হচ্ছে না

ব্যাংককে ড. ইউনূস-মোদির মধ্যে বৈঠক হচ্ছে না

বৈদেশিক ঋণ পরিশোধে প্রথম মাসেই বড় অঙ্কের অর্থ ব্যয়

রিজার্ভে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, রেমিট্যান্স প্রবাহ ও আইএমএফ সহায়তায় দৃশ্যমান অগ্রগতি

যাদের জন্য ডাবের পানি ক্ষতিকর হতে পারে

যাদের জন্য ডাবের পানি ক্ষতিকর হতে পারে

ট্রাস্ট ব্যাংক গ্রাহকদের ঢাকা রিজেন্সিতে বুফে ডিনারে বাই ওয়ান গেট থ্রি অফার

ট্রাস্ট ব্যাংক গ্রাহকদের ঢাকা রিজেন্সিতে বুফে ডিনারে বাই ওয়ান গেট থ্রি অফার