শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬| সন্ধ্যা ৬:৩৬

ইরানের হামলায় ইসরায়েলজুড়ে সাইরেন, আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটছে জনগণ

প্রতিবেদক
staffreporter
জুন ১৭, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ণ
ইরানের হামলায় ইসরায়েলজুড়ে সাইরেন, আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটছে জনগণ

ইরানের হামলায় ইসরায়েলজুড়ে সাইরেন, আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটছে জনগণ

ইরানের চালানো নতুন হামলার ফলে দখলদার ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টার দিকে এই হামলা শুরু হয়, যার পরপরই ইসরায়েলজুড়ে বাজতে শুরু করে সতর্কতামূলক সাইরেন। এতে রাজধানী তেলআবিবসহ আশোদ, আশকেলন ও মধ্য ইসরায়েলের জনগণ দ্রুত আশ্রয়কেন্দ্র এবং বোমা শেল্টারের দিকে ছুটে যান।

ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড আগেই হুমকি দিয়েছিল বড় ধরনের প্রতিশোধমূলক হামলার। তবে সর্বশেষ হামলাটি কতটা বিস্তৃত বা ধ্বংসাত্মক ছিল—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড এক নির্দেশনায় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণ যেন নিরাপদ স্থানে অবস্থান করেন। তারা জানান, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ঘনিয়ে আসছে এবং ইরান-ইসরায়েল সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নিরাপত্তা বিশ্লেষণে দেখা যাচ্ছে, চলমান এই উত্তেজনার প্রেক্ষিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
গুগলে সার্চ করলেই স্ক্রিনে ঘটবে আশ্চর্যজনক কাণ্ড!

গুগলে সার্চ করলেই স্ক্রিনে ঘটবে আশ্চর্যজনক কাণ্ড!

চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর রাত: একসঙ্গে মাঠে নামছে ৩৬ দল

চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর রাত: একসঙ্গে মাঠে নামছে ৩৬ দল

হোয়াটসঅ্যাপে নতুন ফাঁদ: ছবিতে ক্লিকেই স্মার্টফোনে ঢুকে পড়ছে ম্যালওয়্যার

হোয়াটসঅ্যাপে নতুন ফাঁদ: ছবিতে ক্লিকেই স্মার্টফোনে ঢুকে পড়ছে ম্যালওয়্যার

ভারতের প্রধানমন্ত্রী মোদির সৌদি সফরের অতিরিক্ত ব্যয় নিয়ে সমালোচনা

ভারতের প্রধানমন্ত্রী মোদির সৌদি সফরের অতিরিক্ত ব্যয় নিয়ে সমালোচনা

নায়ক নিরবের সংসারে ভাঙনের গুঞ্জন!

চীন-তাইওয়ান এক হবে, নতুন বছরে বার্তা শি জিনপিং-এর

ইতালির মাউন্ট এটনায় ভয়াবহ ধস ও অগ্ন্যুৎপাত, আতঙ্কে এলাকা ছাড়ছেন পর্যটকরা

ইতালির মাউন্ট এটনায় ভয়াবহ ধস ও অগ্ন্যুৎপাত, আতঙ্কে এলাকা ছাড়ছেন পর্যটকরা

এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ভিডিও রুখতে ইউটিউবের নতুন উদ্যোগ

এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ভিডিও রুখতে ইউটিউবের নতুন উদ্যোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ

রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি আছে: মাহফুজ আলম

রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি আছে: মাহফুজ আলম