শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১২:৫০

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশ নিতে জামায়াতসহ ১১ দলের প্রতিনিধিদল তেহরানের উদ্দেশে রওনা

প্রতিবেদক
staffreporter
জুলাই ২, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশ নিতে জামায়াতসহ ১১ দলের প্রতিনিধিদল তেহরানের উদ্দেশে রওনা

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশ নিতে জামায়াতসহ ১১ দলের প্রতিনিধিদল তেহরানের উদ্দেশে রওনা

ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে ইরানের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারের বিশেষ আমন্ত্রণে বৃহস্পতিবার সকালের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও রয়েছেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি, ডা. এস এম খালিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি সাইদউদ্দিন আহমাদ হানজালা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সূত্র অনুযায়ী, প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজা আগামী ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত একাধিক ধাপে অনুষ্ঠিত হবে।

প্রতিনিধিদলটি ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশের উদ্দেশ্যে এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছে। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে প্রতিনিধিদলটি ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে, যা বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
শজনে পাতার স্বাস্থ্যগুণ: প্রাকৃতিক শক্তি ও রোগ প্রতিরোধের আশ্চর্য উৎস

শজনে পাতার স্বাস্থ্যগুণ: প্রাকৃতিক শক্তি ও রোগ প্রতিরোধের আশ্চর্য উৎস

ভারতের সঙ্গে উত্তেজনার মাঝেই, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ, নিহত ৫৪

ভারতের সঙ্গে উত্তেজনার মাঝেই, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ, নিহত ৫৪

১৪ বছরেই টি-টোয়েন্টি ইতিহাসের ঝড় তুললেন বৈভব, রাজস্থানের বিশ্বরেকর্ড তাড়ায় শতরানের কীর্তি

১৪ বছরেই টি-টোয়েন্টি ইতিহাসের ঝড় তুললেন বৈভব, রাজস্থানের বিশ্বরেকর্ড তাড়ায় শতরানের কীর্তি

ইতিহাসের এই দিনে (৯ সেপ্টেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৩১ অক্টোবর, ২০২৫)

আজকের খেলা: ৯ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা: ১০ জুন, ২০২৫

আজকের আবহাওয়া (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (২৮ নভেম্বর, ২০২৫)

পাহাড়ের ছায়ায় গড়ে ওঠা জীবন: বান্দরবানের ম্রো জনগোষ্ঠীর সংগ্রামী যাত্রা

পাহাড়ের ছায়ায় গড়ে ওঠা জীবন: বান্দরবানের ম্রো জনগোষ্ঠীর সংগ্রামী যাত্রা

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশ ও সুদানসহ দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশ ও সুদানসহ দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

খালেদ মাসুদ পাইলটের দৃষ্টিতে বিপিএলের বর্তমান পরিস্থিতি

খালেদ মাসুদ পাইলটের দৃষ্টিতে বিপিএলের বর্তমান পরিস্থিতি

স্বর্ণ ও রুপার দামে নতুন রেকর্ড বাজারে বড় উল্লম্ফন

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিপ্রতি ১ লাখ ৬৫ হাজার টাকা ছাড়াল