বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬| সন্ধ্যা ৭:৫৪

ইরানের সরকারবিরোধী বিক্ষোভের জেরে ইসরায়েল দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১১, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
ইরানের সরকারবিরোধী বিক্ষোভের জেরে ইসরায়েল দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে

ইরানের সরকারবিরোধী বিক্ষোভের জেরে ইসরায়েল দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের জেরে দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে যে ইরানের সরকারবিরোধী বিক্ষোভ, ওয়াশিংটনের সতর্কবার্তা এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা থেকেই জারি করা হয়েছে এ সতর্কতা।

গত শনিবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্ত মার্কো রুবিওর মধ্যে টেলিফোনে বৈঠক হয়েছে যেখানে ইরান পরিস্থিতিই ছিল একমাত্র বিষয়বস্তু। রুবিওর সঙ্গে আলোচনার কয়েক ঘণ্টা পর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

গত প্রায় দুই সপ্তাহ ধরে ব্যাপক আকারে সরকারবিরোধী আন্দোলন চলছে ইরানে এবং দিন যতো গড়াচ্ছে আন্দোলনের মাত্রাও তত তীব্র হচ্ছে। এই আন্দোলনের প্রধান কারণ অর্থনীতি যেখানে বছরের পর বছর ধরে অবমূল্যায়নের জেরে ইরানের মুদ্রা ইরানি রিয়েল বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা হয়ে উঠেছে। বর্তমানে ডলারের বিপরীতে এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৯ লাখ ৯৪ হাজার ৫৫ ইরানি রিয়েল।

গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন তেহরানের ব্যবসায়ীরা এবং সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত ঘটে। মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। ইরানের সরকার বিক্ষোভ দমাতে দেশের ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং শনিবার সেনাবাহিনী ও ইসলামিক রিপাবলিক গার্ড কর্পসকে নামিয়েছে। শনিবার রাতে সেনাবাহিনী ও আইআরজিসি সদস্যদের সঙ্গে সংঘাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষুব্ধ জনতাকে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত বলেও ঘোষণা করেছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
সুমাত্রার অরণ্যে হারিয়ে যাওয়া এক প্রাচীন সভ্যতার রহস্য

সুমাত্রার অরণ্যে হারিয়ে যাওয়া এক প্রাচীন সভ্যতার রহস্য

প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি: প্রোডাকশন ম্যানেজার পদে ক্যারিয়ার গড়ার সুযোগ

প্রাণ গ্রুপে আউটলেট ম্যানেজার পদে নিয়োগ, আবেদন করুন ১৯ মে’র মধ্যে

বলিউডের প্রবীণ অভিনেতা ভরত কাপুরের প্রয়াণ

বলিউডের প্রবীণ অভিনেতা ভরত কাপুরের প্রয়াণ

গুগল জেমিনির নতুন ফিচার: জেমিনি জেমস

গুগল জেমিনির নতুন ফিচার: জেমিনি জেমস

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভূমিধসে নিহত ২৩ নৌ সেনাসদস্য, নিখোঁজ আরও বহু

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভূমিধসে নিহত ২৩ নৌ সেনাসদস্য, নিখোঁজ আরও বহু

জম্মু-কাশ্মিরে ভয়াবহ মেঘ বিস্ফোরণ, নিহত ৪৬

জম্মু-কাশ্মিরে ভয়াবহ মেঘ বিস্ফোরণ, নিহত ৪৬

ইতিহাসের এই দিনে (৯ সেপ্টেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৭ মার্চ, ২০২৬)

রাশিয়ার তেল কিনলে ভারতকে শাস্তির হুমকি, কিন্তু তেল কেনা চালিয়ে যাবে দিল্লি

রাশিয়ার তেল কিনলে ভারতকে শাস্তির হুমকি, কিন্তু তেল কেনা চালিয়ে যাবে দিল্লি

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে : সেলিম

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে : সেলিম

পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বাসায় রুহুল কবির রিজভী, পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের

পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বাসায় রুহুল কবির রিজভী, পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের