সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৪:০৫

ইরানের বিক্ষোভরত জনতাকে ‘আল্লাহর শত্রু’ ঘোষণা করে মৃত্যুদণ্ডের হুমকি দিয়েছে সরকার

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১১, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
ইরানের বিক্ষোভরত জনতাকে 'আল্লাহর শত্রু' ঘোষণা করে মৃত্যুদণ্ডের হুমকি দিয়েছে সরকার

ইরানের বিক্ষোভরত জনতাকে ‘আল্লাহর শত্রু’ ঘোষণা করে মৃত্যুদণ্ডের হুমকি দিয়েছে সরকার

ইরানের বিক্ষোভরত জনতাকে ‘আল্লাহর শত্রু’ হিসেবে ঘোষণা করেছে দেশটিতে ক্ষমতাসীন ইসলামপন্থি সরকার এবং বিক্ষোভে যারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের অ্যাটর্নি জেনারেল মোহম্মদ মোভাহেদি আজাদের দপ্তর থেকে প্রদান করা এক বিবৃতিতে বলা হয়েছে যে সংবিধানের ১৮৬ নম্বর ধারা অনুযায়ী বিক্ষোভকারীদের ‘মোহারেব’ বা আল্লাহর শত্রু বলে ঘোষণা করছে ইরানের ইসলামি প্রজাতন্ত্র এবং ‘মোহারেব’-দের শাস্তি মৃত্যুদণ্ড।

ইরানের সংবিধানের ১৮৬ নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো গোষ্ঠী কিংবা সংগঠন যদি ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান গ্রহণ করে তাহলে ওই গোষ্ঠীর বা সংগঠনের সব সদস্যকে মোহারেব বা আল্লাহর শত্রু বলে ঘোষণা করে এবং ইরানের সংবিধানে আল্লাহর শত্রুদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।

গত প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে ব্যাপক আকারে সরকারবিরোধী আন্দোলন চলছে যেখানে মূল কারণ হলো অর্থনৈতিক সংকট এবং ভয়াবহ মূল্যস্ফীতি যার জেরে ইরানের সাধারণ জনগণ খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা মেটাতে কষ্ট পাচ্ছেন। গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন তেহরানের ব্যবসায়ীরা এবং সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত হয়। মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বর্তমানে পুরো দেশকে অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা।

ইরানের সরকার বিক্ষোভ দমাতে দেশের ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং শনিবার সেনাবাহিনী ও ইসলামিক রিপাবলিক গার্ড কর্পসকে মাঠে নামিয়েছে যেখানে সংঘাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভাইরোলজি বিভাগের শিক্ষককে প্রণোদনা ভাতা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়

ব্র্যাকের সিনিয়র টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ব্র্যাকের সিনিয়র টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ড. ইউনূসের পদত্যাগের গুজব শুনে যুবলীগের শোডাউন, গ্রেপ্তার ২

ড. ইউনূসের পদত্যাগের গুজব শুনে যুবলীগের শোডাউন, গ্রেপ্তার ২

বাংলাদেশ নয়, ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে: রিজভী

চিন্ময় কৃষ্ণসহ ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনে বিপদে সুন্দরবনের শুঁটকি ব্যবসায়ীরা

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনে বিপদে সুন্দরবনের শুঁটকি ব্যবসায়ীরা

সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ঈদে 'রাক্ষস' নিয়ে দর্শকদের ভালোবাসায় আপ্লুত সিয়াম আহমেদ

ঈদে ‘রাক্ষস’ নিয়ে দর্শকদের ভালোবাসায় আপ্লুত সিয়াম আহমেদ

শাওমি রেডমি ১৫সি বাজারে, বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারির আকর্ষণ

শাওমি রেডমি ১৫সি বাজারে, বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারির আকর্ষণ

ইউসিবি ব্যাংকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড্রয়েড পদে নিয়োগ

ইউসিবি ব্যাংকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড্রয়েড পদে নিয়োগ