মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:৪৯

ইরানের পরমাণু চুক্তিতে না এলে বড় ধরনের সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
ইরানের পরমাণু চুক্তিতে না এলে বড় ধরনের সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের পরমাণু চুক্তিতে না এলে বড় ধরনের সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

আগামী মার্চের মধ্যে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর আশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিশ্বশান্তির স্বার্থে এই চুক্তি অত্যন্ত জরুরি। তবে ইরান যদি এই আলোচনায় ইতিবাচক সাড়া না দেয়, তবে পরিস্থিতি অত্যন্ত ‘ভয়ঙ্কর’ হয়ে উঠবে বলে তিনি কড়া সতর্কবার্তা দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরানকে অবশ্যই এই সমঝোতায় এগিয়ে আসতে হবে, অন্যথায় মার্কিন সেনাবাহিনী পুনরায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ শুরু করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, এবারের সামরিক অভিযান আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ ও বিধ্বংসী হবে। উল্লেখ্য, ২০২৫ সালে ইরান-ইসরায়েল সংঘাতের সময় যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে প্রথমবার এই অপারেশন পরিচালনা করেছিল।

বর্তমানে মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অন্য যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। আরব সাগর, লোহিত সাগর এবং পারস্য উপসাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ পাঁচটি বিমানবাহী রণতরী ও শত শত যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। গত ডিসেম্বর থেকে ইরানে অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে কড়াকড়ি শুরু হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তজনা নতুন করে চরম আকার ধারণ করেছে।

অবশ্য ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রমতে, পরমাণু প্রকল্প নিয়ে চলমান এই বৈঠকগুলো এখন পর্যন্ত ইতিবাচক দিকেই এগোচ্ছে। তবে ট্রাম্পের এই সাম্প্রতিক আল্টিমেটাম পুরো বিষয়টিকে একটি নতুন মোড় দিল। আগামী মাসেই বোঝা যাবে ইরান আলোচনার টেবিলে নতি স্বীকার করে কি না।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি