মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| সকাল ১১:৫২

ইরানের ইয়াজদে সরকারবিরোধী বিক্ষোভে ১৩৯ বিদেশি নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
ইরানের ইয়াজদে সরকারবিরোধী বিক্ষোভে ১৩৯ বিদেশি নাগরিক গ্রেপ্তার

ইরানের ইয়াজদে সরকারবিরোধী বিক্ষোভে ১৩৯ বিদেশি নাগরিক গ্রেপ্তার

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশে অন্তত ১৩৯ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া এসব ব্যক্তি কোন কোন দেশের নাগরিক, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মঙ্গলবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ইয়াজদ প্রদেশটি ইরানের মরু অঞ্চলে অবস্থিত এবং অন্যান্য প্রদেশের তুলনায় এখানকার জনসংখ্যা তুলনামূলকভাবে কম। প্রায় ১০ লাখ মানুষের বসবাস থাকা এই প্রদেশেও গত জানুয়ারিতে ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভের প্রভাব পড়ে। ওই বিক্ষোভের সূত্রপাত হয় গত ডিসেম্বরে অর্থনৈতিক সংকটের প্রতিবাদ থেকে, যা পরবর্তী সময়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতায় রূপ নেয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ছিল ইরানের সবচেয়ে সহিংস বিক্ষোভ।

ইরান সরকার জানিয়েছে, সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতায় ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, নিহতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, চলমান বিক্ষোভে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

ইয়াজদের পুলিশপ্রধান আহমাদ নেগাহবান বলেছেন, গ্রেপ্তার হওয়া বিদেশিরা দাঙ্গামূলক কর্মকাণ্ড সংগঠিত করা, উসকানি দেওয়া এবং তা পরিচালনায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন। কোনো কোনো ক্ষেত্রে তারা বিদেশে অবস্থানরত নেটওয়ার্কের সঙ্গেও যোগাযোগ রেখেছিলেন বলে দাবি করেন তিনি। এদিকে ইরানের বিচারিক কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, অস্থিরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি