মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| সন্ধ্যা ৭:৪৬

ইরানি নির্মাতা জাফর পানাহির নতুন করে এক বছরের কারাদণ্ড ও ভ্রমণ নিষেধাজ্ঞা

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৩, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
ইরানি নির্মাতা জাফর পানাহির নতুন করে এক বছরের কারাদণ্ড ও ভ্রমণ নিষেধাজ্ঞা

ইরানি নির্মাতা জাফর পানাহির নতুন করে এক বছরের কারাদণ্ড ও ভ্রমণ নিষেধাজ্ঞা

ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে দেশটির আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন। সঙ্গে আরোপ করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞাও। গত সোমবার পানাহির আইনজীবী বিষয়টি নিশ্চিত করেন। খবর বিবিসি।

রায় ঘোষণার দিনই পানাহি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছিলেন। সেখানে অনুষ্ঠিত গথাম অ্যাওয়ার্ডসে তার নতুন ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ তিনটি শাখায় পুরস্কার পায়। তিনি অর্জন করেন সেরা পরিচালকের পুরস্কার, আর সিনেমাটি পায় সেরা চিত্রনাট্য ও সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের সম্মাননা। ছবিটি অস্কারেও মনোনয়ন পেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এর আগেও ৬৫ বছর বয়সী পানাহি দুই দফা কারাবন্দি হয়েছেন। ইরানে তার ওপর আগে থেকেই চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা ও ভ্রমণ সীমাবদ্ধতা ছিল। নতুন দণ্ড ঘোষণার আগে তিনি এক সাক্ষাৎকারে দেশে ফিরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

গথাম অ্যাওয়ার্ডস মঞ্চে নতুন সাজা নিয়ে কোনো মন্তব্য করেননি এই নির্মাতা। তবে তিনি সেইসব চলচ্চিত্রকারদের প্রতি শ্রদ্ধা জানান, যারা নীরবে, কোনো সহযোগিতা ছাড়াই নিজেদের ঝুঁকির মুখে ফেলে কাজ করে চলেছেন।

উল্লেখ্য, ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ সিনেমাটি ইরানে থাকাকালে সরকারের নিয়ন্ত্রণ ও নজরদারি এড়িয়ে গোপনে নির্মাণ করেন পানাহি। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির জন্য তিনি স্বর্ণপাম জিতেছেন। সমালোচকদের মতে, পানাহির জীবন ইরানের সংস্কৃতি ও রাজনৈতিক দ্বন্দ্বের স্পষ্ট প্রতিচ্ছবি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ২

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ঢাকায় পৌঁছেছেন

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ঢাকায় পৌঁছেছেন

নব নিযুক্ত সহকারী কমিশনারদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে ভূমি উপদেষ্টার উদ্বোধনী বক্তব্য

নব নিযুক্ত সহকারী কমিশনারদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে ভূমি উপদেষ্টার উদ্বোধনী বক্তব্য

নতুন বছরে ঢালিউডের আলোচিত চলচ্চিত্র 'টগর' মুক্তির তারিখ ঘোষণা

নতুন বছরে ঢালিউডের আলোচিত চলচ্চিত্র ‘টগর’ মুক্তির তারিখ ঘোষণা

আজকের খেলা: ২৩ জানুয়ারি, ২০২৬

আজকের খেলা: ২২ জুলাই, ২০২৫

হাইকোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ

হাইকোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠিতে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠিতে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা

সালমান খানের খামারবাড়িতে কী হয়, জানালেন শেহনাজ গিল

সালমান খানের খামারবাড়িতে কী হয়, জানালেন শেহনাজ গিল

দাদের যন্ত্রণা থেকে মুক্তির উপায় নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

দাদের যন্ত্রণা থেকে মুক্তির উপায় নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমাল বাজুস

দেশের বাজারে ফের কমল সোনার দাম, এক ভরিতে কমল সাড়ে ৬ হাজার টাকা