শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ৯:৩৯

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না: জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ

প্রতিবেদক
staffreporter
জুন ১৬, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ
ফ্রিডরিখ মের্জ

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না: জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ

ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে—এটি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি বলেন, ইরানের সামরিক পরমাণু কর্মসূচি থামাতে যত কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছিল, তা ব্যর্থ হয়েছে। পাশাপাশি তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন জানান।

রোববার (১৫ জুন) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ওইদিন ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে এক ফোনালাপে জার্মান চ্যান্সেলর এই মন্তব্য করেন। তার দপ্তরের বরাতে জানা যায়, তিনি বলেন, “ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না।”

ফোনালাপে দুই নেতা ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে চলমান যুদ্ধ যেন আর না ছড়ায়, সে বিষয়ে একমত হন এবং দ্রুত যুদ্ধ থামাতে কূটনৈতিক উদ্যোগের ওপর জোর দেন। ওমানের মধ্যস্থতাকারী ভূমিকাকে সাধুবাদ জানান চ্যান্সেলর মের্জ।

এই আলোচনার আগেই ইসরায়েল ইরানে বড় ধরনের হামলা চালানোয় ওমানের রাজধানী মাসকটে নির্ধারিত ষষ্ঠ দফার যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা বাতিল করা হয়।

চ্যান্সেলর মের্জ আরও বলেন, ইসরায়েল তাদের কাছে দমকল সরঞ্জাম চেয়েছে এবং জার্মানি তা দ্রুত সরবরাহ করবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ার করেন, যুদ্ধ যেন আর বিস্তৃত না হয় এবং ইরান যেন ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে হামলা বন্ধ করে।

প্রসঙ্গত, গত শুক্রবার থেকে ইসরায়েল একের পর এক হামলা চালাচ্ছে ইরানের ভেতরে, বিশেষ করে পরমাণু, ক্ষেপণাস্ত্র, তেল ও গ্যাস স্থাপনায়। এতে দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
পেঁয়াজের দাম বেড়েই চলছে, সীমিত আমদানি সত্ত্বেও বাজারে স্বস্তি নেই

পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি চলছেই, সরবরাহ সংকট ও সিন্ডিকেট অভিযোগে উত্তপ্ত বাজার

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই নির্বাচনী প্রচারণায় হামলার শিকার

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই নির্বাচনী প্রচারণায় হামলার শিকার

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৪, যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের গ্যারান্টি চায় হামাস

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৪, যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের গ্যারান্টি চায় হামাস

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইউক্রেনকে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রতি সতর্ক থাকার জন্য

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইউক্রেনকে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রতি সতর্ক থাকার জন্য

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে হেড অব কার্ড বিজনেস পদে নিয়োগ, আবেদন চলছে

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে হেড অব কার্ড বিজনেস পদে নিয়োগ, আবেদন চলছে

আজকের নামাজের সময়সূচি (৩ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৩১ জানুয়ারি, ২০২৫)

আজকের নামাজের সময়সূচি (৩ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১১ আগস্ট, ২০২৫)

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে চাকরির সুযোগ

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে চাকরির সুযোগ

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

১৬ সেপ্টেম্বর ১৯৩২: ম্যালেরিয়ার রহস্য উদঘাটনকারী স্যার রোনাল্ড রসের প্রয়াণদিন

১৬ সেপ্টেম্বর ১৯৩২: ম্যালেরিয়ার রহস্য উদঘাটনকারী স্যার রোনাল্ড রসের প্রয়াণদিন