ইরাকের কুর্দিস্তান রাষ্ট্রদূতের কার্যালয়ে ইরানি ড্রোন হামলা, অক্ষত প্রধানমন্ত্রী
ইরাকের উত্তরাঞ্চলের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) প্রধানমন্ত্রী মাসরুর বারজানির ব্যক্তিগত কার্যালয় ও গোয়েন্দা প্রধানের বাসভবন লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে।সোমবার কেআরজি নিরাপত্তা সংস্থার এক বিবৃতিতে জানানো হয়, ইরানের ভূখণ্ড থেকে হামলাটি সংঘটিত হলেও ভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।তাৎক্ষণিকভাবে হামলার সরাসরি দায় কোনো বিশেষ গোষ্ঠী স্বীকার না করলেও তেহরানের দিকেই অভিযোগের তীর নির্দেশ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক তাৎক্ষণিক বার্তায় প্রধানমন্ত্রী মাসরুর বারজানি এই আক্রমণকে ‘দায়িত্বজ্ঞানহীন’ হিসেবে বর্ণনা করে চরম ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন।তিনি সতর্ক করে বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য এই আক্রমণ একটি চরম বিপজ্জনক হুমকি তৈরি করছে।উল্লেখ্য, ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই কুর্দিস্তান অঞ্চলের প্রতি অসন্তোষ জানিয়ে আসছে তেহরান।
অন্যদিকে, প্রতিবেশী দেশের ক্ষতিসাধনে নিজস্ব ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ বারবারই অস্বীকার করে আসছে ইরাকি কুর্দি কর্তৃপক্ষ।এই অঞ্চলে এর আগেও বারবার ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে, যেখানে ২০২৫ সালের জুলাইয়ে তেলক্ষেত্রগুলোতে টানা ড্রোন হামলায় অধিকাংশ তেল উৎপাদন ব্যাহত হয়েছিল।এছাড়া ২০২৪ সালের এপ্রিলে খোর মোর গ্যাস ক্ষেত্রে প্রাণঘাতী ড্রোন হামলার নজিরও রয়েছে।



















