মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| দুপুর ১২:২৯

ইরাকের কুর্দিস্তানে তেলক্ষেত্রে ড্রোন হামলা, সাময়িকভাবে উৎপাদন বন্ধ

প্রতিবেদক
staffreporter
জুলাই ১৭, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
ইরাকের কুর্দিস্তানে তেলক্ষেত্রে ড্রোন হামলা, সাময়িকভাবে উৎপাদন বন্ধ

ইরাকের কুর্দিস্তানে তেলক্ষেত্রে ড্রোন হামলা, সাময়িকভাবে উৎপাদন বন্ধ

ইরাকের উত্তরের স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানে নরওয়ের তেল ও গ্যাস কোম্পানি ডিএনও পরিচালিত একটি তেলক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার কুর্দিস্তানের তাওকে এলাকায় এ হামলা হয় বলে জানিয়েছে সন্ত্রাসবিরোধী সংস্থা।

চলতি সপ্তাহের শুরু থেকেই ইরাকে বিদেশি বিভিন্ন কোম্পানির তেল ও গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা শুরু হয়। এ হামলা ডিএনওর ক্ষেত্র লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো চালানো হলো। তবে বৃহস্পতিবারের হামলায় কেউ হতাহত হয়নি।

ডিএনও কুর্দিস্তানের জাখো অঞ্চলের তাওকে ও পেশখাবুর নামক দুটি তেলক্ষেত্র পরিচালনা করে, যেগুলো তুরস্ক সীমান্তঘেঁষা এলাকায় অবস্থিত। বিস্ফোরণের কারণে বৃহস্পতিবারের হামলার পর তেল উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রয়টার্স জানায়, একাধিক ড্রোন হামলার কারণে কুর্দিস্তানে তেল উৎপাদন দৈনিক প্রায় ১ লাখ ৪০ হাজার থেকে দেড় লাখ ব্যারেল পর্যন্ত হ্রাস পেয়েছে। জ্বালানিবিষয়ক কর্মকর্তারা জানান, অবকাঠামোর ক্ষতির ফলে কুর্দিস্তানের একাধিক তেলক্ষেত্রে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এর আগে, বুধবার দোহুক অঞ্চলে মার্কিন কোম্পানি হান্ট অয়েলের আইন সিফনি তেলক্ষেত্রেও ড্রোন হামলা হয়েছিল। ওই হামলায়ও কেউ হতাহত না হলেও, নিরাপত্তার কারণে কার্যক্রম বন্ধ রাখা হয়।

তবে এসব হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। কুর্দিস্তানের নিরাপত্তা সূত্রের দাবি, ড্রোনগুলো ইরানপন্থী মিলিশিয়াদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি