শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬| রাত ১০:৪৪

ইনস্টাগ্রামে আসছে অটো স্ক্রল, এখন রিলস চলবে আপনাআপনি

প্রতিবেদক
staffreporter
জুলাই ২৩, ২০২৫ ৯:২০ পূর্বাহ্ণ
ইনস্টাগ্রামে আসছে অটো স্ক্রল, এখন রিলস চলবে আপনাআপনি

ইনস্টাগ্রামে আসছে অটো স্ক্রল, এখন রিলস চলবে আপনাআপনি

সামাজিক যোগাযোগমাধ্যমে শর্ট ভিডিও বা রিলস এখন অনেক জনপ্রিয়। সময় পেলেই অনেকে ঢুঁ মারেন ইনস্টাগ্রাম, ইউটিউব বা ফেসবুকে। তবে রিলস দেখতে গেলে বারবার স্ক্রল করতে হয়, যা অনেকের কাছেই বিরক্তিকর। এবার সেই অভ্যাস বদলে দিচ্ছে ইনস্টাগ্রাম।

মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি তাদের রিলসে খুব শিগগিরই চালু করতে যাচ্ছে অটো স্ক্রল ফিচার। ফলে ব্যবহারকারীকে আর নিজে নিজে স্ক্রল করতে হবে না, রিলস চলবে একের পর এক। আইফোনে ইতোমধ্যেই যুক্ত হয়েছে এই ফিচার, তবে অ্যান্ড্রয়েডে কবে আসবে তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।

এই ফিচারটি চালু করতে হলে প্রথমে একটি রিল চালাতে হবে। এরপর স্ক্রিনের ডান পাশে নিচের দিকে থাকা তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে। সেখান থেকে ‘অটো স্ক্রল’ অপশনটি চালু করলেই ফিচারটি সক্রিয় হয়ে যাবে। একবার চালু করলেই রিলস দেখার অভিজ্ঞতা হবে আগের চেয়ে অনেক সহজ ও স্বচ্ছন্দ।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি